Tuesday, June 16, 2026
35.2 C
Dhaka

ডিসেম্বরে প্রবাসী আয়ে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

গত ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। ওই মাসে দেশে মোট ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাপ্ত এই রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) এ চিত্র সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিকতা বজায় থাকায় ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে দেশে এসেছে ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

শীর্ষ ১০ রেমিট্যান্স প্রদানকারী দেশের তালিকায় অন্যান্য দেশের অবস্থানও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ডিসেম্বর মাসে যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, মালয়েশিয়া থেকে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এছাড়া ইতালি থেকে এসেছে ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার, ওমান থেকে ১৮ কোটি ৪ হাজার মার্কিন ডলার, কুয়েত থেকে ১৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, কাতার থেকে ১৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক...
spot_img

আরও পড়ুন

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা যায়। তবে আমের মৌসুমে ক্রেতাদের অন্যতম বড় উদ্বেগ হলো ভেজাল, কৃত্রিমভাবে পাকানো কিংবা অপরিপক্ব আম।...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের খেলার পাশাপাশি এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে নতুন এক প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সহায়তায় অনেকেই...
spot_img