Thursday, September 10, 2026
31 C
Dhaka

লজ্জিত সমাজের কাছে ও বউয়ের কাছে-ভিডিও বার্তায় জোভান

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, আমি দুঃখিত। ভিডিও বার্তায় তিনি জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত কিছু বোঝাপড়া নিয়ে ভুল তথ্য দিয়েছেন, যা তাঁর বলা উচিত হয়নি। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

ভিডিওতে জোভান বলেন, ‘রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই, যে কথাগুলো আমি বলেছি, সেটি মন থেকে আসেনি। এই কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল।’ তিনি জানান, অনুষ্ঠানে তাঁকে যেসব কথা বলতে বলা হয়েছিল, সেগুলোই তিনি বলেছেন।

ভিডিও বার্তায় জোভানের পাশে বসে থাকতে দেখা যায় তাঁর স্ত্রীকে। কেন স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিডিও করেছেন, সে বিষয়ে আলাদা কোনো ব্যাখ্যা দেননি তিনি। কথা বলার একপর্যায়ে সামনে রাখা একটি চিঠির দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল।’

এরপর জোভান বলেন, ‘আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি।’ কথা বলার সময় পেছনে বসা স্ত্রীর দিকে তাকালে তাঁর স্ত্রী সম্মতি জানান। এই সময় দুজনকেই হাসতে দেখা যায়।

এরপর আবার দুঃখ প্রকাশ করে জোভান বলেন, ‘দুঃখিত আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’ এরপর মজা করে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’ এতে দুজনই হাসতে থাকেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে প্রথমবারের মতো ব্যক্তিজীবনের কিছু না-বলা অভিজ্ঞতা শেয়ার করেন জোভান। পডকাস্ট অনুষ্ঠান বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে-তে অংশ নিয়ে তিনি প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, অভিনয়জীবনের কয়েক বছর পর তিনি একটি সম্পর্কে জড়ান, যার স্থায়িত্ব ছিল মাত্র এক মাস।

পডকাস্টে জোভান বলেন, ‘সম্পর্কটার সময় খুব বেশি ছিল না; কিন্তু শেষ হয়ে যাওয়ার পর নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। এমনও হয়েছে, মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।’ তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোচনা তৈরি করে।

সিএ/এমএ

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img