Thursday, July 23, 2026
25.9 C
Dhaka
No menu items!

সিলেটে যাচাই শেষে ৪ প্রার্থীর স্বস্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা বাছাই শেষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং সাত জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় স্থগিত হওয়া প্রার্থীদের মধ্যে চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রার্থীদের উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত জানান। একই সঙ্গে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেওয়া হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিম এবং সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদুর রহমান।

মনোনয়ন বৈধ হওয়ার বিষয়ে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘আয়কর রিটার্ন জমার মূল কাগজের ফটোকপি জমা দেওয়ায় আমার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। মূল কপি সাবমিট করার পর আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।’

অন্যদিকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় স্থগিত থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশাম হকের প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে নিয়ম অনুযায়ী তার আপিল করার সুযোগ রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এহতেশাম হক আপিল করতে পারবেন।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপির প্রার্থী এহতেশাম হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমি পূর্ণ সততা ও স্বচ্ছতার সঙ্গে আবেদন দাখিল করি। কিন্তু ইংল্যান্ডে এখন ছুটি থাকায় একনলেজমেন্ট দিতে না পারায়, সে অজুহাতে আমার আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। অথচ যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক প্রেসিডেন্ট এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর আহমদসহ অন্তত ডজনখানেক প্রার্থীর বেলায় একনলেজমেন্ট এনে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতিতে তাদের মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুতরাং নির্বাচন কমিশনের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে আর কথা বলার কিছু নেই।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img