Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’র ৫২ বছর পূর্ন আজ

শোভন

১৯৬৫ সালের আজকের এই দিনেই মুক্তি পেয়েছিলো ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’।ঐতিহাসিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিনেমা যথেষ্ট গুরুত্বপূর্ণ । তার দেশভাগ নিয়ে ট্রিলজির শেষ সিনেমা হচ্ছে এটি।এর আগের দুটি হচ্ছে, ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০) ও ‘কোমল গান্ধার’ (১৯৬১)। তার কখনোই ট্রিলজি বানানোর পূর্বপরিকল্পনা ছিলো নাহ। কিন্তু পরপর একই বিষয় কেন্দ্র করে টানা তিনটি সিনেমা নির্মাণ করায় হয়ে গেলো ট্রিলজি। তার সিনেমায় রাজনীতি, দেশভাগ আর দারিদ্রের কষাঘাত সবসময়ই প্রাধান্য পায়। বিশেষ করে এই দেশভাগ ব্যাপারটি। তিনি এই বাংলার বুক চিরে দু’ভাগ করাকে কখনোই মেনে নিতে পারেননি।

ঋত্বিক ঘটকের জন্ম পুরান ঢাকায় ১৯২৫ সালের ৪ নভেম্বর। তার বাবা সুরেশ চন্দ্র ঘটক ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি নাটক ও কবিতা লিখতেন। বড় ভাই মণীষ ঘটকও বিখ্যাত লেখক। ফলে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠেন তিনি। রাজশাহী কলেজের ছাত্র ছিলেন ঋত্বিক ঘটক। ১৯৪৭ সালে দেশভাগের পর কলকাতা চলে যান পরিবারের সদস্যদের সঙ্গে। কিন্তু পূর্ব বঙ্গকে এবং বিশেষ করে পুরান ঢাকার জিন্দাবাহারে হৃষিকেষ লেনে তাদের বাসস্থানের কথা তিনি ভুলতে পারেননি কখনো।

দেশভাগের ফলে মানুষদের নামের আগে ‘উদ্বাস্তু’ ট্যাগটি সবসময়ই তার মনে কষ্ট দিতো।তার সেই অভিমান আর ক্ষোভের প্রতিফলন হলো এই দেশভাগ ট্রিলজি। সুবর্ণরেখাতেও দেশভাগকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে প্রেম-ভালোবাসা,দারিদ্রতা, জাতিবিভক্তি আর দারিদ্রতার কষাঘাত। এই সিনেমার গল্পটাই একটা টুইস্ট। গল্পটা না জেনে দেখলেই যেনো বেশী ভালোলাগে। এই সিনেমার শেষ দৃশ্যটা খুবই করূন ও নিও-নয়ার ধাচের। ইউরোপের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোর আগে একজন ইউরোপিয়ান ফেস্টিভ্যালের কেউ একজন তাকে অনুরোধ করেছিলেন সিনেমাটির শেষ দৃশ্যটা বাদ দিয়ে দিতে কারণ ইউরোপের পরিবেশে শেষ দৃশ্যটা মানুষরা কখনোই মেনে নিতে পারবে নাহ। আর তাছাড়া ঐটুকু বাদেও পুরো সিনেমা যথেষ্ট স্বয়ং সম্পূর্ণ ছিলো। কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন। তিনি বলেন- “এই দেশের সংস্কৃতির ও পরিস্থিতির বিবেচনা অনুযায়ী শেষ দৃশ্য ঠিকই আছে।” তিনি শেষ পর্যন্ত ঐ দৃশ্যটুকু রেখেই দিয়েছিলেন এবং ঐটুকু সিনেমাটির অন্যতম শক্তিশালী দৃশ্য।

অভিনয়ে মাধবী মূখার্জী, অভি ভট্টাচার্য্য, বিজন ভট্টাচার্য্য,জহর রায়,গীতা দে সহ একটি বিশেষ দৃশ্যে ঋত্নিক ঘটক নিজেও ছিলেন। দেশভাগ পরবর্তী সিনেমায় উপমহাদেশীয় চলচ্চিত্রে যে কয়েকটি সিনেমা ইতিহাস ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলো তাদের দুটি হলো -অপু ট্রিলজি ও দেশভাগ ট্রিলজি। এ দুটি ট্রিলজি বিশ্বদরবারে বাঙ্গলা সংস্কৃতি, তৎকালীন পরিবেশ ও রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থার প্রকাশ ঘটায়।

তাই, এই ‘সুবর্ণরেখা’ সিনেমাটিও এই উপমহাদেশের বিশেষ করে বাঙ্গলা সংস্কৃতির সাথে আজীবন মিশে থাকবে আর থাকবেন ঋত্নিক ঘটক।

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img