Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

২০২৫ সালে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দশ ঘটনা

২০২৫ সালে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেই রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার বিষয় হয়েছে। চলুন দেখেন সেই ১০টি প্রধান ঘটনা।

১. হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি
দীর্ঘ আলোচনার পর ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়, যা ১৯ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। তবে এর পরও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বারবার হামলা চালায়। দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

২. গাজা পুনর্গঠন পরিকল্পনা
২১ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে আরব দেশগুলোর নেতারা গাজা পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এই সম্মেলনের আয়োজন করেন। এতে উপসাগরীয় দেশগুলোর বাইরে মিসর ও জর্দানও অংশ নেন। এই পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিপরীতে গ্রহণ করা হয়।

৩. আরব লীগের জরুরি সভা
গাজা পুনর্গঠন বাস্তবায়নের জন্য মিসর আরব লীগের জরুরি সভার আহ্বান জানায়। সভাটি ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪ মার্চ অনুষ্ঠিত হয়। এই সভায় গাজার ভূমির মালিকানা ফিলিস্তিনিদের হাতে রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

৪. মার্চ ফর গাজা
গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি ঘোষণা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ নামে বৃহৎ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ অংশ নেন। ওই দিনে কয়েক লাখ মানুষ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়।

৫. গ্লোবাল মার্চ টু গাজা
গাজার যুদ্ধবিরতি বজায় রাখা ও মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার দাবিতে গ্লোবাল মার্চ টু গাজা অনুষ্ঠিত হয়। ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত মিসরের কায়রো থেকে রাফা সীমান্ত পর্যন্ত এই মার্চে বিশ্বের ৮০ দেশের চার হাজার মানবাধিকারকর্মী অংশ নেন। এছাড়া ১ জুন গাজা ফ্রিডম ফ্লোটিলা এবং ৩১ আগস্ট গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে দুটি নৌযাত্রা অনুষ্ঠিত হয়।

৬. অপারেশন সিন্দু
৭ মে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে পাকিস্তানে ‘অপারেশন সিন্দু’ নামে হামলা চালায়। পাল্টা আক্রমণের অংশ হিসেবে পাকিস্তান ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ পরিচালনা করে। উভয় দেশেরই ব্যাপক আর্থিক ও সামরিক ক্ষতি হয়। পাকিস্তান দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান।

৭. ইরানে ইসরায়েলের সামরিক হামলা
১৩ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করে। হামলায় ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা লক্ষ্য করা হয়। পাল্টা আক্রমণে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়।

৮. কাতারে ইসরায়েলের হামলা
৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহার একটি ভবনে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। এই ঘটনায় উপসাগরীয় দেশগুলোর নেতা হতবাক হন এবং প্রতিক্রিয়া প্রকাশ করেন। হামলার পর ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

৯. নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র
৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন জোহরান মামদানি। তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। সবকিছু ঠিক থাকলে ১ জানুয়ারি ২০২৬ তিনি শপথ নেবেন।

১০. ইসলামিক সলিডারিটি গেমস
৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমস ২০২৫ মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির জন্য আয়োজন করা হয়। ষষ্ঠ আসরে ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধি অংশ নেন।

এছাড়া ডিসেম্বর মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড কোরআন কনভেনশন, জুনে পাকিস্তানে প্রাণঘাতী বন্যা, অক্টোবর মাসে গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি, একই মাসে মক্কায় স্বর্ণের বিপুল মজুদসহ খনি আবিষ্কৃত হয় এবং নভেম্বর মাসে উপসাগরীয় দেশগুলো যৌথভাবে এআই শিল্প গড়ে তোলার ঘোষণা দেয়।

সূত্র: দেশীয় ও আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম অবলম্বনে
সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...
spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...
spot_img