Friday, February 27, 2026
20.5 C
Dhaka

রাজশাহীতে তীব্র শীত, বেড়েছে রোগীর চাপ

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে রাজশাহীতে হাড়কাঁপানো শীত নেমে এসেছে। টানা ঠাণ্ডা আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি। গত কয়েক দিনের তুলনায় আজ ভোরে ঠাণ্ডার তীব্রতা আরও বেড়েছে বলে জানান তিনি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে উত্তরের হিমেল হাওয়ার দাপট বেড়েছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা দ্রুত কমে যায়। এই ঠাণ্ডা বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে গত তিন দিন ধরে রাজশাহী অঞ্চলে সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।

কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো ও শুকনো লাকড়ি জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। ভোর ও রাতের সময় বাইরে বের হওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

অন্যদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। এর প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবায়ও।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শীতজনিত বিভিন্ন অসুস্থতায় প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...
spot_img

আরও পড়ুন

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে উঠেছে। কারণ একই সময়ে পালন করা হচ্ছে পবিত্র রমজান এবং চীনের চান্দ্র নববর্ষ। চান্দ্র ক্যালেন্ডার...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষ সতর্কতার দাবি রাখে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসার ও স্নায়ুরোগে ভোগা...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর বাসিন্দারা। দিন ও রাতের সব সময়েই মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে...
spot_img