Friday, February 27, 2026
19.2 C
Dhaka

গোপালগঞ্জে তীব্র শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

টানা মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রভাবে গোপালগঞ্জে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যেই চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলায়।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় গোপালগঞ্জে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশার কারণে সকালেও চারপাশে ছিল ঝাপসা দৃশ্য, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় বলেন, ‘মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। আজ সকাল ৬ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ সময় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।’

এদিকে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে গত চার দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সূর্যের মুখ দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক ও খেটে খাওয়া মানুষজন।

কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গুয়াখোলা গ্রামের দিনমজুর নারায়ণ দাস বলেন, ‘গত কয়েক দিনের প্রচন্ড শীত ও কুয়াশার কারনে ঘর থেকে বেড় হতে পারছি না। বোরো আবাদের জমি শুকিয়ে যাচ্ছে। শীতের কারনে জমিতে নামতে পারছি না। এখন শীত না কমলে আমাদের বোরো আবাদে সমস্যায় পড়তে হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নিউইয়র্কে ইফতার ও তারাবিতে সম্প্রীতির চিত্র

পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে ইফতার...

সঠিক খাদ্যাভ্যাসেই সুস্থ রোজা

রমজান মানেই আধ্যাত্মিক সাধনা ও সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির সময়।...

কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের মেগা পরিকল্পনা

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে বড়...

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...
spot_img

আরও পড়ুন

নিউইয়র্কে ইফতার ও তারাবিতে সম্প্রীতির চিত্র

পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির জামাতে অংশ নেন শত শত মুসলমান। শুক্রবার রাতে আয়োজিত এই কর্মসূচিতে ব্রডওয়ে ও...

সঠিক খাদ্যাভ্যাসেই সুস্থ রোজা

রমজান মানেই আধ্যাত্মিক সাধনা ও সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির সময়। তবে এই সাধনার পূর্ণতা তখনই আসে, যখন শরীর ও মন সুস্থ থাকে। বাস্তবে দেখা যায়,...

কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের মেগা পরিকল্পনা

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে বড় পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাজ্য সরকার। এর অংশ হিসেবে একাধিক অনলাইন কোর্স চালু করা...

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে উঠেছে। কারণ একই সময়ে পালন করা হচ্ছে পবিত্র রমজান এবং চীনের চান্দ্র নববর্ষ। চান্দ্র ক্যালেন্ডার...
spot_img