Friday, February 27, 2026
31.7 C
Dhaka

সীতাকুণ্ডে সড়ক বিভাজক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস এলাকার সড়ক বিভাজক থেকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, কনকনে শীতে তাঁর মৃত্যু হয়েছে। লাশটি কম্বল ঢাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ, পরে এলাকার সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা তা দাফনের ব্যবস্থা করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। দাফনে সহায়তাকারী মোহাম্মদ তাহের বলেন, “ওই নারী সম্ভবত কনকনে শীতের কারণে মারা গেছেন। পুলিশ আমাদের বেওয়ারিশ হিসেবে দাফনের অনুমতি দিয়েছে। আমরা সীতাকুণ্ড সদরের ডেবারপাড় এলাকায় লাশটি দাফন করছি।”

এদিকে সারা দেশের মতো সীতাকুণ্ডে কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ উপজেলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। বেলা একটার মধ্যে সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই কাজকর্মে যেতে পারেননি।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, “আজ সকালে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেলা তিনটার দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কম হয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, ঠান্ডা শীতকালীন ফসলের জন্য উপকারী। তিনি বলেন, “যদি আমের মুকুল উঠে যেত, তবে কিছুটা ক্ষতির মুখে পড়তে হতো। কিন্তু কনকনে ঠান্ডা কৃষির জন্য ক্ষতিকর নয়।”

সিএ/এএইচ

spot_img

আরও পড়ুন

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও...

ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে রাখার কৌশল

দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে হলুদাভ ভাব দেখা দিলে...

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে...

দলীয় কোন্দলে উত্তপ্ত কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

‘মব কালচার শেষ’—বক্তব্যের সঙ্গে বাস্তবতা মিলছে না

রাজীব আহমেদ, ঢাকা: অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পতনের হাত থেকে...

সুনামগঞ্জে টিসিবি ট্রাক দেরিতে পৌঁছায়, প্রচার না থাকায় অনেকেই মিস করলেন পণ্য

সুনামগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের পাগলাবাজারে ট্রেডিং করপোরেশন অব...

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থন জানালো সৌদি ও কয়েকটি মুসলিম দেশ

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের...

ঝালকাঠিতে বাবার জানাজায় অংশ নিলেন ডান্ডাবেড়ি পরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবুল...

দুপুরে ভূমিকম্পে আতঙ্ক ছড়াল বিভিন্ন জেলায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।...
spot_img

আরও পড়ুন

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি। চলতি সপ্তাহে চলমান...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন শুরু হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে। এ অঞ্চলের সুপারির বাজার প্রায় হাজার কোটি টাকার। বিশেষত উজ্জ্বল কমলা রঙের, বড় আকারের এবং...
spot_img