Monday, February 23, 2026
23.4 C
Dhaka

অভিনেত্রী শ্রাবণী আর নেই

ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সার ও মেটাস্টেসিসে ভুগছিলেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। গত মাসে অভিনেত্রীর চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে সহায়তার আবেদন জানিয়েছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ।

অভিনেত্রীর মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বাবু বণিক বলেন, ‘শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলে শেষকৃত্য হবে।’

এর আগে মায়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছিলেন শ্রাবণীর ছেলে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী শ্রাবণীর ছেলের আবেদন। শ্রাবণী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আপনাদের সাহায্য চাই। সবাই এগিয়ে আসুন।’

এছাড়া ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কেটোতেও মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়ে অচ্যুত লেখেন, ‘আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন।’

চিকিৎসা ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও লেখেন, ‘পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু সব চিকিৎসা খরচ বহন করতে আরো ১২ লাখ টাকা প্রয়োজন।’ তিনি অনুরাগীদের উদ্দেশে বলেন, ‘যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময়সাপেক্ষ ব্যাপার, তাই আপনাদের সবার কাছে সাহায্যের অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য নিয়েও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকব।’

শ্রাবণী বণিক অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’ ও ‘আলো’। ছোটপর্দায় দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইসলামে মসজিদের মর্যাদা ও আদব

মসজিদের ছাদে খেলাধুলা করা যাবে কি না—এ বিষয়ে অনেকের...

কাঁচাপাট রফতানিকারকদের পুনঃতফসিল আবেদনের সময়সীমা ছয় মাস বাড়ল

শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের দীর্ঘদিনের সংকট এবং...

সাহাবিদের ঐকমত্যে প্রথম খলিফা নির্বাচন

নবীজি (সা.) ওফাতের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নামাজের...

চুয়েটে ব্যবহার ছাড়াই অকেজো হওয়ার পথে কোটি টাকার গবেষণা যন্ত্র

২০১৫ সালের নভেম্বরে ‘নেদারল্যান্ডস ইনিশিয়েটিভ ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন...

শিশুদের ঘুমের ঘাটতিতে মানসিক ঝুঁকি

শিশুদের ঘুম নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। কেউ রাতে...

বিএনপির সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ

অনেক প্রত্যাশার পর ১৩তম জাতীয় নির্বাচন শেষ হয়েছে। বিপুল...

এসএমএস ব্লাস্টারে নতুন ধরনের প্রতারণা

হঠাৎ করে মুঠোফোনে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সতর্কবার্তা, ব্যাংক হিসাব...

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হচ্ছে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা...

দক্ষিণ আমেরিকায় বিরল মাংসাশী ডাইনোসরের ডিম

বিশালাকৃতির ডাইনোসরের কথা ভাবলেই সাধারণত ধূসর বা বাদামি চামড়ার...

ওমরাহ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা বর্ষা

দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক এবং গ্ল্যামারের আলোর বাইরে মহান...

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণায় ঢাকা–ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা

বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত শুল্ক যুক্তরাষ্ট্রের...

শিশুদের রক্তশূন্যতা কেন বাড়ছে

দেশে অনেক শিশু রক্তশূন্যতায় ভুগছে, যা মা–বাবার জন্য বড়...

ইউরোপের দেশগুলোর নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–কে...

হেরা গুহার ধ্যান ও নবুয়তের ইতিহাস

হজরত মুহাম্মদ (সা.) চল্লিশের কাছাকাছি পৌঁছানোর পর নির্জনতা ও...
spot_img

আরও পড়ুন

ইসলামে মসজিদের মর্যাদা ও আদব

মসজিদের ছাদে খেলাধুলা করা যাবে কি না—এ বিষয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা যায়। ইসলামি আইনবিশারদদের মতে, কোনো জায়গা যখন মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়,...

কাঁচাপাট রফতানিকারকদের পুনঃতফসিল আবেদনের সময়সীমা ছয় মাস বাড়ল

শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রফতানিকারকদের দীর্ঘদিনের সংকট এবং বৈশ্বিক বাজারের ওঠানামার প্রেক্ষিতে পুনঃতফসিল সুবিধা গ্রহণের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার...

সাহাবিদের ঐকমত্যে প্রথম খলিফা নির্বাচন

নবীজি (সা.) ওফাতের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নামাজের ইমামতির দায়িত্ব আবু বকর (রা.)-কে দেওয়ার নির্দেশ দেন। আয়েশা (রা.) বর্ণনা করেন, একদিন ইশার নামাজের...

চুয়েটে ব্যবহার ছাড়াই অকেজো হওয়ার পথে কোটি টাকার গবেষণা যন্ত্র

২০১৫ সালের নভেম্বরে ‘নেদারল্যান্ডস ইনিশিয়েটিভ ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন হায়ার এডুকেশন’ (NICHE) প্রকল্পের অধীনে আন্তর্জাতিক সংস্থা নেদারল্যান্ডস ইউনিভার্সিটিজ ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (নুফিক) এর...
spot_img