Monday, June 8, 2026
26.8 C
Dhaka

জন্মদিনে পার্টি না পছন্দ করা মানসিক বৈশিষ্ট্য প্রকাশ করে

অনেকের কাছে জন্মদিন মানেই উৎসব, কেক, উপহার আর পার্টি। তবে সবাই জন্মদিনকে নিজের ব্যক্তিগত উৎসব হিসেবে দেখেন না। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিষয়টি হালকা রাখেন; পার্টি এড়িয়ে যান, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন না, এমনকি কাছের মানুষদেরও আলাদা করে মনে করিয়ে দেন না। মনোবিজ্ঞানের ভাষায়, এটি শুধু স্বভাবগত বিষয় নয়। এ ধরনের মানুষের মধ্যে সাধারণত কিছু মিল দেখা যায়, যা তাঁদের ব্যক্তিত্ব ও জীবনমুখী দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত।

১. আলোচনার কেন্দ্রবিন্দু হতে স্বচ্ছন্দ নন
জন্মদিন মানেই বাড়তি নজর। যারা জন্মদিন এড়িয়ে চলেন, তারা জীবনের অন্যান্য ক্ষেত্রেও অতিরিক্ত মনোযোগ পছন্দ করেন না। এটি মুখচোরা বা লাজুক হওয়ার পরিচায়ক নয়; বরং আত্মবিশ্বাসী হলেও নিজের ওপর সব দৃষ্টি পড়লে তারা স্বস্তি পান না।

২. বিশেষ দিনের চেয়ে দৈনন্দিন সম্পর্ককে বেশি গুরুত্ব দেন
এ ধরনের মানুষ মনে করেন, সম্পর্ক মানে বছরে এক দিন বড় আয়োজন নয়। বরং সারা বছরের ছোট ছোট যত্ন, খোঁজখবর নেওয়া, পাশে থাকা—এসবই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

৩. উৎসব নিয়ে দৃষ্টিভঙ্গি বাস্তববাদী
জন্মদিনের জন্য অতিরিক্ত আয়োজনের প্রয়োজন নেই বলে তারা মনে করেন। উৎসব পুরোপুরি অপছন্দ নয়, তবে বাধ্যতামূলক নিয়মের মতো পালনও করতে চান না।

৪. অতিরিক্ত প্রশংসায় অস্বস্তি বোধ করেন
জন্মদিনে সবাই প্রশংসা করলে কেউ কেউ অস্বস্তি বোধ করেন। তারা সাধারণত নিঃশব্দ কৃতজ্ঞতা প্রকাশ বা ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতেই স্বস্তি পান।

৫. ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দেন
তাদের ব্যক্তিগত তথ্য কাকে জানাবেন, সেটি সচেতনভাবে বেছে নেন। জন্মদিনের বিষয়টি কখনো প্রকাশ্যে আসে না।

৬. বয়স বাড়া নিয়ে জটিল অনুভূতি থাকতে পারে
জন্মদিন অনেকের কাছে সময়ের হিসাব মনে করায়—কী করা হলো, কী হয়নি। সমাজের চাপও জন্মদিন এড়িয়ে চলার কারণ হতে পারে।

৭. আনুষ্ঠানিকতার চেয়ে আন্তরিকতা পছন্দ করেন
কেক কাটা বা উপহার খোলা সবসময় ‘স্ক্রিপ্টেড’ মনে হতে পারে। জন্মদিন কম গুরুত্ব দেওয়া ব্যক্তিরা ছোট পরিসরে আন্তরিক সময় কাটাতেই স্বস্তি পান।

৮. কৃতজ্ঞতা প্রকাশ নীরবে
নিজেদের জন্মদিনে তারা গুরুত্ব না দিলেও অন্যের জন্মদিন ভুলে যান না। ছোট আন্তরিক বার্তা বা উপহার দিয়েই যত্ন দেখান।

৯. সামাজিক চাপে সহজে প্রভাবিত হন না
সবাই করলে করতেই হবে—এ ধরনের চাপ তাদের ওপর কাজ করে না। জন্মদিনে তাদের সিদ্ধান্ত আসে ভেতরের বোধ থেকে।

১০. অন্যান্য অর্জনও ঢাকঢোল পিটিয়ে উদ্‌যাপন করেন না
পদোন্নতি, ব্যক্তিগত সাফল্য—এসবও তারা খুব চুপচাপ উদ্‌যাপন করেন। নিজের সন্তুষ্টিই যথেষ্ট।

১১. মানসিকভাবে তুলনামূলক স্বনির্ভর
বছরে এক দিন সবাই ঘিরে না ধরলেও তারা নিজেদের ভেতর থেকেই আনন্দ ও তৃপ্তি খুঁজে নিতে সক্ষম।

১২. আনন্দকে আলাদা চোখে দেখেন
জন্মদিন এড়িয়ে চলা মানেই আনন্দবিমুখ হওয়া নয়। তারা চান আনন্দটা স্বাভাবিকভাবে আসুক, ঢাকঢোল পিটিয়ে নয়।

১৩. নিতে নয়, দিতে বেশি স্বচ্ছন্দ
নিজের জন্মদিন উদ্‌যাপন এড়িয়ে যাওয়া ব্যক্তিরা গ্রহণের চেয়ে দেওয়ার জায়গায় বেশি স্বস্তি পান। কাছের মানুষের খুশি দেখাতেই আনন্দ খুঁজে পান।

১৪. সহজেই আলো অন্যের দিকে সরিয়ে দেন
নিজের দিকে নজর এলে তা ঘুরিয়ে অন্যকে টেনে আনার দক্ষতা তাঁদের থাকে। এতে দলগত পরিবেশও আরামদায়ক হয়।

শেষ কথা
জন্মদিন উদ্‌যাপনে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কেউ বড় পার্টিতে আনন্দ পান, কেউ নীরবতায়। যারা জন্মদিন নীরবভাবে পালন করতে চান, তারা ‘অসামাজিক’ বা ‘সিরিয়াস’ নন। অনেক সময় তারা শুধু আনন্দের সংজ্ঞা আলাদা করেছেন। কারও কাছে এক দিনের উৎসবের চেয়ে সারা বছরের ছোট ছোট মুহূর্তই বেশি অর্থবহ, যা জীবনের আরেক রকম উদ্‌যাপন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে...

আন্তর্জাতিক কণাপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সাফল্য, গন্তব্য জার্মানি

কণাপদার্থবিজ্ঞানের মতো জটিল বিষয়ে গবেষণা করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য...

ঈদের পর বহনযোগ্য হার্ডডিস্কের দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল অন্যান্য প্রযুক্তিপণ্যের বাজার

ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারগুলো পুনরায় চালু...

বায়তুল মাল থেকে ডিজিটাল ব্যাংকিং, আধুনিক আর্থিক ব্যবস্থার শিকড় খুঁজে পাওয়া যায় বাগদাদে

ব্যবস্থাপনায় তাদের অবদান তুলনামূলকভাবে কম আলোচিত। ইতিহাসবিদদের মতে, আধুনিক...

বিমান ও পর্যটন খাতে নীতিগত সংস্কারের প্রত্যাশা বাজেটকে ঘিরে

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের বিমান...

১৮ বছর পার হলেই কেন রক্তচাপ পরীক্ষা জরুরি

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বলা হয়।...

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে...

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...
spot_img

আরও পড়ুন

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে উঠেছে। ইসলামি অর্থব্যবস্থায় এমন ঋণকে ‘কর্জে হাসানা’ বলা হয়, যা মহান আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব...

আন্তর্জাতিক কণাপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সাফল্য, গন্তব্য জার্মানি

কণাপদার্থবিজ্ঞানের মতো জটিল বিষয়ে গবেষণা করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের পাঁচ কলেজশিক্ষার্থী। বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সার্ন আয়োজিত ‘বিমলাইন ফর স্কুল’...

ঈদের পর বহনযোগ্য হার্ডডিস্কের দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল অন্যান্য প্রযুক্তিপণ্যের বাজার

ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারগুলো পুনরায় চালু হলেও এখনো প্রত্যাশিত ক্রেতাসমাগম দেখা যাচ্ছে না। ব্যবসায়ীদের ভাষ্য, ছুটির পর বাজার ধীরে ধীরে স্বাভাবিক...

বায়তুল মাল থেকে ডিজিটাল ব্যাংকিং, আধুনিক আর্থিক ব্যবস্থার শিকড় খুঁজে পাওয়া যায় বাগদাদে

ব্যবস্থাপনায় তাদের অবদান তুলনামূলকভাবে কম আলোচিত। ইতিহাসবিদদের মতে, আধুনিক ব্যাংকিং, চেক ব্যবস্থা এবং দূরবর্তী অর্থ স্থানান্তরের মতো ধারণার ভিত্তি বহু শতাব্দী আগে মুসলিম বিশ্বের...
spot_img