Wednesday, September 16, 2026
30 C
Dhaka

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলায় কর্মশালা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’ আজ সোমবার (২৯ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসনের হলরুমে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘জাতি এখন একটি নির্বাচনের আবহে প্রবেশ করেছে। আমরা চাই জনগণের সরাসরি ভোটে যারা ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসবেন, তাদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। এটিই আমাদের কমিটমেন্ট (প্রতিশ্রুতি)। আমরা দায়িত্ব শেষ করে পূর্বের ঠিকানায় ফিরে যাব—এভাবেই আমরা এগোচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।’

ময়মনসিংহে দীপু হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। যারা এই হত্যাকাণ্ডে জড়িত কিংবা সহযোগিতা করেছে, তাদের সবাইকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এটি একটি মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা, যা কখনোই কাম্য নয়। ধর্ম অবমাননার অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইন রয়েছে। কেউ আইন নিজের হাতে নিতে পারে না। যদি কেউ অপরাধ করে থাকে, তার বিচার আদালতেই হবে—পিটিয়ে হত্যা কিংবা পুড়িয়ে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘ধর্ম শান্তি, মানবতা ও সহনশীলতার শিক্ষা দেয়। ধর্মের নামে সহিংসতা চালানো ধর্মের মৌলিক শিক্ষার পরিপন্থী। তাই এ ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’

কর্মশালার প্রসঙ্গে তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক সহিংসতা রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img