Tuesday, February 17, 2026
29 C
Dhaka

জুড়ীতে রহস্যজনকভাবে মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীতে বসতঘরের আড়ায় এক ওড়নায় গৃহবধূ মরিয়ম আক্তার (২৫) এবং আরেকটি ওড়নায় তাঁর চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার ওই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের লাশ উদ্ধার করে। তবে ওই সময় মরিয়মের স্বামী কুতুব উদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুতুব উদ্দিনের স্থানীয় সমাই বাজারে বৈদ্যুতিক সামগ্রীর একটি দোকান রয়েছে। প্রায় চার বছর আগে মরিয়মের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা টিনশেডের আধা পাকা একটি ঘরে বসবাস করতেন। বাড়ির আশপাশের ঘরগুলোতে কুতুব উদ্দিনের পরিবারের অন্য সদস্যরা থাকেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাশের ঘরের লোকজন মরিয়মকে ডাকাডাকি করেন। সে সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাঁরা ঘরের আড়ার সঙ্গে দুটি ওড়নায় মরিয়ম ও শিশু আয়ানের লাশ ঝুলতে দেখেন। তখন কুতুব উদ্দিন দোকানে ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মরিয়মের স্বামী কুতুব উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বলেন, ঘরের আড়ায় পাশাপাশি দুটি ওড়নায় মা ও সন্তানের লাশ ঝুলতে দেখা গেছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দুজনের শরীরে ফাঁসের আঘাত ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্তানকে ফাঁস লাগানোর পর মরিয়ম নিজেও ফাঁস দিতে পারেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে মরিয়মের স্বামীকে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মা ও ছেলের লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

সূত্র: পুলিশ ও স্থানীয়রা

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ছোট খাবার ঘরেও আনুন স্টাইলিশ লুক

শহুরে জীবনে ছোট ফ্ল্যাট আর ছোট খাবার ঘর এখন...

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন...

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...
spot_img

আরও পড়ুন

ছোট খাবার ঘরেও আনুন স্টাইলিশ লুক

শহুরে জীবনে ছোট ফ্ল্যাট আর ছোট খাবার ঘর এখন সাধারণ বিষয়। তবে জায়গা ছোট হলেই যে স্টাইল বা স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হবে, তা নয়।...

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানিয়েছে, ভারতের এআই স্টার্টআপ নেইসাতে সর্বোচ্চ ৬০ কোটি...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ইসরাইলি প্রশাসনের সর্বশেষ ঘোষণা। তারা হামাসকে ৬০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে...

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হয়ে এটি চলবে...
spot_img