Monday, September 7, 2026
27 C
Dhaka

কিম জং উনের বার্তায় রাশিয়ার সঙ্গে অটুট জোটের ঘোষণা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে একই পথে রক্ত, জীবন ও মৃত্যু ভাগাভাগি করার মাধ্যমে রাশিয়ার সঙ্গে তাঁর দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে কিম এ কথা বলেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, কিমের এই বার্তা পাঠানোর আগে ১৮ ডিসেম্বর পুতিন উত্তর কোরিয়ার নেতা কিমকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বার্তায় পুতিন রাশিয়ার কুরস্ক অঞ্চলে পিয়ংইয়ংয়ের সেনাদের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন এবং বলেছেন, এটি দুই দেশের ‘অপরাজেয় বন্ধন’কে স্পষ্টভাবে প্রমাণ করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমের পুতিনকে পাঠানো বার্তা প্রকাশ করেছে। কিম বলেন, ২০২৫ সাল দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই অর্থপূর্ণ একটি বছর ছিল। তিনি মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ককে শুধু বর্তমান সময়ে নয় বরং আগামী প্রজন্ম ও প্রজন্মান্তরে ধরে রাখার মতো মূল্যবান সম্পদ হিসেবে অভিহিত করেছেন।

কিম আরও বলেন, ‘দুই দেশের মানুষ এবং তাদের ঐক্যের সম্পর্ককে কেউ নষ্ট করতে পারবে না।’

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া হাজার হাজার সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় সৈন্য মোতায়েনের বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন জানাতে তাদের সেনারা সেখানে লড়াই করছে এবং কিছু সেনা নিহত হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img