Wednesday, May 6, 2026
25 C
Dhaka

সালমান খানের সবচেয়ে বয়স্ক নায়িকা চিত্রাঙ্গদা সিং, কী বললেন অভিনেত্রী

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সেই আগ্রহ আরও তীব্র হয়েছে, ছবিতে সালমান খানের বিপরীতে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর। দীর্ঘ ক্যারিয়ারে সাধারণত নিজের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করলেও, এই ছবিতে সালমানের সঙ্গে চিত্রাঙ্গদার বয়সের ব্যবধান মাত্র ১১ বছর, যা গত প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে কম।

ছবিটি মুক্তির সময় সালমান খানের বয়স হবে ৬০ বছর, আর চিত্রাঙ্গদা সিংয়ের বয়স ৪৯ বছর। এ কারণে দীর্ঘদিন পর সালমান খানের ‘সবচেয়ে বয়সী নায়িকা’ হিসেবে চিত্রাঙ্গদার নাম উঠে এসেছে আলোচনায়। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস–কে বলেন,
“আমি কখনো ভাবিনি সালমান খানের কোনো ছবিতে কাজ করব। কারণ, আমার কাজের ধারা তাঁর কাজের থেকে আলাদা। কিন্তু এই ছবির ক্ষেত্রে সবকিছু খুব স্বাভাবিকভাবেই মিলে গেছে।”

চিত্রাঙ্গদা আরও জানান, শুটিংয়ের সময় তাঁর মনে হয়েছে, এই ছবির অংশ হওয়াটা যেন পূর্বনির্ধারিতই ছিল। সালমান খানের অভিনয় দক্ষতার প্রশংসা করে তিনি বলেন,
“তিনি সত্যিই অসাধারণ একজন অভিনেতা। অনেক সময় বোঝাই যায় না তিনি অভিনয় করছেন। একসময় যেমন ঋষি কাপুরকে নিয়ে বলা হতো—সালমানও নিজের ব্যক্তিত্বের বড় অংশ পর্দায় তুলে ধরেন।”

মুক্তির তারিখ নিয়ে অনিশ্চয়তা

‘ব্যাটল অব গালওয়ান’ সালমান খানের অন্যতম প্রতীক্ষিত প্রকল্প হলেও এখনো ছবিটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এতে দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। বলিউড হাঙ্গামা–র এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির মুক্তির তারিখ সালমান খানের ৬০তম জন্মদিনের সঙ্গে মিলিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে ছবিটি ঈদ উপলক্ষে মুক্তির কথা ভাবা হলেও, একই সময়ে অন্য একটি বড় বাজেটের ছবি ‘ধুরন্ধর ২’ মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে নির্মাতা দল। সালমান খান সংঘর্ষ এড়িয়ে উপযুক্ত একটি তারিখে ছবিটি মুক্তি দিতে চান।

সূত্র আরও জানায়, মার্চ থেকে জুন—এই গ্রীষ্মকালীন সময়ের বিভিন্ন সম্ভাব্য তারিখ বিবেচনায় রাখা হচ্ছে। যদি কোনো বড় ছবি পিছিয়ে যায়, সেই তারিখটিই বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যথায় বিকল্প সময় নির্ধারণ করা হবে। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তির তারিখ চূড়ান্ত করার চেষ্টা চলছে। ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনে সিনেমাটির টিজার প্রকাশ পেতে পারে।

গালওয়ান সংঘর্ষের গল্প

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমাটি ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত ভয়াবহ সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত। আধুনিক ইতিহাসের বিরল এই সীমান্ত সংঘর্ষে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি। লাঠি ও পাথর নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন দুই দেশের সেনারা। ঘটনাটি সাম্প্রতিক ভারতের ইতিহাসের অন্যতম আবেগঘন ও আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় হিসেবে বিবেচিত।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয়...

গরমে ঘামাচি থেকে রেহাই পেতে যা করবেন

গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বকে দেখা...

যদি পারমাণবিক হামলা হয়: বাঁচার জরুরি কৌশল কী

হঠাৎ কোনো শহরে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে প্রথম কয়েক মিনিটই...

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি

ইসলামে মসজিদকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে...

হাঁটতে গেলেই পায়ে ব্যথা, অবহেলা নয়

অনেকেই সামান্য হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। ফলে...

গিরগিটি কি সত্যিই রক্ত চোষে

গিরগিটি দেখতে অনেকের কাছেই ভীতিকর মনে হয়, বিশেষ করে...

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন...

মানসিক চাপ কমাতে কার্যকর পাঁচ অভ্যাস

আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর গভীর...

কেন এতিমদের জন্য বাড়তি মমতা জরুরি

ইসলামে এতিমদের প্রতি সহমর্মিতা, সুরক্ষা ও ন্যায়বিচারের ওপর বিশেষ...

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার...
spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে জিন ইসলামের এক অনন্য ঘটনার স্মৃতি বহন করে। ইসলামের সূচনালগ্নে একদল জিন এখানে...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত আমরা পরিশোধিত গমের আটার রুটির মধ্যেই সীমাবদ্ধ থাকি। অথচ বিভিন্ন শস্য থেকে তৈরি নানা ধরনের...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য প্রাণী বিলুপ্ত হয়েছিল—এই ধারণা এখন বিজ্ঞানীদের কাছে সুপ্রতিষ্ঠিত। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্মের...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, হালাল উপার্জন ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্জিত জীবিকা...
spot_img