Friday, February 13, 2026
16 C
Dhaka

পুরুষদের হরমোন ভারসাম্যহীনতার প্রাথমিক ৫ লক্ষণ

নারীদের মতো পুরুষদের মধ্যেও হরমোনের ভারসাম্যহীনতা একটি বাস্তব সমস্যা। তবে বিষয়টি তুলনামূলকভাবে কম আলোচিত এবং অনেক ক্ষেত্রেই গুরুত্ব পায় না। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, পুরুষদের মধ্যে হরমোনজনিত সমস্যা, বিশেষ করে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। এর প্রভাব পড়ছে কম বয়স থেকেই, যার ফলে পুরুষদের প্রজননক্ষমতা কমে যাওয়া, যৌন আগ্রহ হ্রাস এবং কর্মশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।

এই কারণে টেস্টোস্টেরন ভারসাম্যহীনতার প্রাথমিক লক্ষণগুলো জানা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

পুরুষদের হরমোন ভারসাম্যহীনতার প্রাথমিক ৫ লক্ষণ হলো—

যৌন আগ্রহ কমে যাওয়া
পুরুষদের যৌন আকাঙ্ক্ষা ও সক্ষমতার সঙ্গে টেস্টোস্টেরনের সরাসরি সম্পর্ক রয়েছে। এই হরমোনের মাত্রা কমে গেলে যৌন আগ্রহ কমে যেতে পারে। যৌন সম্পর্কে আগ্রহ হ্রাস পাওয়া কিংবা ইরেকশন ধরে রাখতে সমস্যায় পড়লে তা টেস্টোস্টেরন কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে।

অতিরিক্ত ক্লান্তি ও শক্তির অভাব
টেস্টোস্টেরন পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হরমোনের ঘাটতি হলে পর্যাপ্ত ঘুম বা বিশ্রামের পরও ক্লান্তি অনুভূত হতে পারে। অল্প কাজেই অবসন্ন লাগা বা সারাদিন শক্তিহীন মনে হওয়াও এর লক্ষণ।

পেশি কমে যাওয়া ও শক্তি হ্রাস
শরীরের পেশি গঠন ও ধরে রাখতে টেস্টোস্টেরন অপরিহার্য। এর মাত্রা কমে গেলে পেশি দুর্বল হয়ে পড়ে এবং শক্তি কমতে শুরু করে। নিয়মিত কাজ বা ব্যায়ামে আগের মতো শক্তি না পাওয়া বা পেশির আকার ছোট হয়ে যাওয়াও সতর্ক সংকেত হতে পারে।

মেজাজের পরিবর্তন
টেস্টোস্টেরন মানসিক স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। এই হরমোন কমে গেলে মুড সুইং, অতিরিক্ত বিরক্তি বা হতাশা দেখা দিতে পারে। অকারণে রেগে যাওয়া, মন খারাপ থাকা বা বিষণ্নতায় ভোগাও টেস্টোস্টেরন ঘাটতির লক্ষণ হতে পারে।

শরীরের চর্বি বৃদ্ধি
টেস্টোস্টেরন শরীরে চর্বি বণ্টন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এর ঘাটতি হলে বিশেষ করে পেটের চারপাশে অতিরিক্ত মেদ জমতে পারে। স্বাস্থ্যকর খাবার ও ব্যায়াম সত্ত্বেও পেটের চর্বি বাড়তে থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

টেস্টোস্টেরন কমে গেলে করণীয়
উল্লেখ্য, এসব উপসর্গ শুধু টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে নয়; অন্য সমস্যার কারণে দেখা দিতে পারে। তাই সঠিক কারণ নির্ণয়ের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সমস্যার কারণ ও মাত্রার ওপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয়।

জীবনযাত্রায় পরিবর্তন
নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়ক। সুস্থ জীবনের শুরুটা হয় স্বাস্থ্যকর লাইফস্টাইল থেকেই।

ওষুধ
কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে এমন ওষুধ দেওয়া হতে পারে, যা শরীরে টেস্টোস্টেরন উৎপাদন বাড়াতে বা টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেনে রূপান্তর কমাতে সাহায্য করে।

সাপ্লিমেন্ট
ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন ডি, ভিটামিন ই এবং শিলাজিৎ, অশ্বগন্ধা, সাফেদ মুসলি, মেথি জাতীয় ভেষজ উপাদানসমৃদ্ধ কিছু সাপ্লিমেন্ট টেস্টোস্টেরন বৃদ্ধিতে কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। তবে এগুলো নিয়মিত অন্তত ৩–৪ মাস গ্রহণ করতে হয় এবং প্রয়োজন অনুযায়ী চালিয়ে যেতে হয়।

হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি
টেস্টোস্টেরনের মাত্রা অত্যন্ত কমে গেলে বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। ইনজেকশন, জেল, প্যাচ বা পেলেটের মাধ্যমে শরীরে টেস্টোস্টেরন সরবরাহ করা হয়। তবে এটি শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গ্রহণযোগ্য।

বিশেষজ্ঞদের মতে, পুরুষদের হরমোনজনিত সমস্যার চিকিৎসা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া উচিত। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরুষদের এ বিষয়ে সচেতন হওয়া, খোলামেলা আলোচনা করা এবং প্রয়োজন হলে সময়মতো চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা।

সূত্র : দ্য হেলথ সাইট
সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ...

৫৬ বছর পর ভোট দিতে এলেন এই ইউনিয়নের নারীরা

দীর্ঘ ৫৬ বছর পর ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করলেন...

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের...

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড...

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের ঘটনায় রাজশাহী ও সাভারে ১৭ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে...

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১...

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির...

ভোট দিলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি...
spot_img

আরও পড়ুন

দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন, উচ্ছ্বাসে মাতোয়ারা জেন-জি

প্রায় দেড় যুগ অর্থাৎ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে...

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জনগণের...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের ভিড়ের পাশাপাশি চোখে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিরোইল কলোনি...
spot_img