Monday, March 9, 2026
32.4 C
Dhaka

আবার মঞ্চে ফিরছে ‘মহাশূন্যে সাইকেল’

ঢাকার মঞ্চে আবারও দর্শকদের সামনে আসছে নাট্যদল অনুস্বরের প্রশংসিত প্রযোজনা ‘মহাশূন্যে সাইকেল’। গত বছর ডিসেম্বর মাসে এককালীন বিশেষ আয়োজনে নাটকটি পাঁচ দিনে আটটি প্রদর্শনীর মাধ্যমে মঞ্চস্থ হয়। সে সময় আলো-প্রক্ষেপণ, মঞ্চসজ্জা ও শিল্পীদের অভিনয়ের সমন্বয়ে প্রযোজনাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি আলোচনার কেন্দ্রে ছিল দীর্ঘ সময়।

নতুন করে আয়োজিত এই মঞ্চায়নে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চার দিনে মোট সাতটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ২৫ ডিসেম্বর বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি শো মঞ্চস্থ হবে। এরপর ২৬ ডিসেম্বর বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং শেষ দিন ২৭ ডিসেম্বর একই সময়ে দুটি করে প্রদর্শনীর মাধ্যমে নাটকটির মঞ্চায়ন শেষ হবে।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের রচনায় নির্মিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নাটকটি সমকালীন সমাজের মানুষের মানসিক বিচ্ছিন্নতা, ভোগবাদিতা ও ব্যক্তিস্বার্থের প্রভাবকে কেন্দ্র করে এগিয়ে যায়। নির্দেশকের ভাষায়, ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ—সবকিছুর মাঝেও মানুষ একসময় নিজেকে একা অনুভব করে। কখনও কখনও বাস্তবের তুলনায় কল্পনা বা অলৌকিক জগত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং নাটকে সেই অভিজ্ঞতাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, সাইফ সুমন, প্রশান্ত হালদার, এস আর সম্পদ, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন। অভিজ্ঞ ও নবীন শিল্পীদের সম্মিলিত অভিনয়ে প্রযোজনাটি আবারও দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকবে বলে মনে করছেন আয়োজকেরা।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট রোধ করতে রোববার (৮ মার্চ)...

ইরানে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: সুইজারল্যান্ড

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের...

আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে: পাটমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত...

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

বালেন্দ্র শাহ কে? Balen Shah (বালেন শাহ) নেপালের নতুন প্রজন্মের...

ইরান কেন চীনের কাছে এত গুরুত্বপূর্ণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চীনের...

ব্যস্ততম সড়কে হোলসিমের ব্যতিক্রমী আউটডোর ইনোভেশন

দেশের নির্মাণ খাতে গুণগত মান ও উদ্ভাবনের অঙ্গীকারকে সামনে...

সুন্নতি খাবার হিসেবে খেজুরের মর্যাদা

খেজুর শুধু একটি সুস্বাদু ফলই নয়, ইসলামী ঐতিহ্যে এটি...

লাহোর ও করাচিতে মার্কিন কনস্যুলেটের কর্মীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

পাকিস্তানের লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের জরুরি দায়িত্বে...

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবু চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

দুটি জাহাজ নোঙর করার পর দেশের জ্বালানির মজুত বাড়বে,...

রোজার পর শরীরে শক্তি ফেরাতে খেজুর

রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর একটি অপরিহার্য খাবার হিসেবে...

রমজান ঘিরে বিশ্বজুড়ে পণ্যে বিশেষ মূল্যছাড়

রমজান মুসলমানদের আত্মশুদ্ধির মাস। এই সময় শুধু ধর্মীয় অনুশীলনই...

খামেনির হত্যাকাণ্ডে কেন ভারতে শোক আর বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ভারতে...

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর কমেছে দেশের রিজার্ভ

আঞ্চলিক আর্থিক লেনদেনের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিলে...
spot_img

আরও পড়ুন

নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কোন গাড়িতে মিলছে কত লিটার?

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট রোধ করতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগেই এই...

ইরানে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: সুইজারল্যান্ড

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে সুইজারল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টার বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনে বলপ্রয়োগ...

আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে: পাটমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত ও শক্তভাবে প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৮ মার্চ) রাজধানীর...

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

বালেন্দ্র শাহ কে? Balen Shah (বালেন শাহ) নেপালের নতুন প্রজন্মের জনপ্রিয় নেতা। বয়স: প্রায় ৩৫ বছর পেশা: র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র...
spot_img