Tuesday, March 24, 2026
30 C
Dhaka

৪১ বছরেও রোনালদোর এমন শরীর কীভাবে সম্ভব, জানুন তাঁর ফিটনেস রুটিন

বয়স যে সাফল্য ধরে রাখার পথে বাধা নয়, তার জীবন্ত উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছরে পা রেখেও পর্তুগিজ এই তারকার ফিটনেস আজও যেকোনো তরুণ ফুটবলারের জন্য ঈর্ষণীয়। মাঠে তাঁর ক্ষিপ্রতা, শক্তি ও সহনশীলতা দেখে অনেকেই প্রশ্ন করেন—এই বয়সে এমন শরীর কীভাবে সম্ভব।

রোনালদোর ফিটনেসের পেছনে সবচেয়ে বড় কারণ সুশৃঙ্খল জীবনযাপন। ক্লাবের নিয়মিত অনুশীলনের পাশাপাশি তাঁর রয়েছে আলাদা শরীরচর্চার কঠোর রুটিন। জিমে ভারোত্তোলন, স্প্রিন্ট ও কার্ডিও—সব মিলিয়ে সপ্তাহে পাঁচ দিন তিন থেকে চার ঘণ্টা প্রশিক্ষণে ব্যয় করেন তিনি। ম্যাচের সূচি থাকলেও এই রুটিনে কোনো ব্যত্যয় ঘটান না রোনালদো।

চলতি বছর পরিচালিত একটি বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে, রোনালদোর বায়োলজিক্যাল এজ ২৮ বছর ৯ মাস। অর্থাৎ ক্যালেন্ডারের হিসেবে তিনি চল্লিশোর্ধ হলেও তাঁর শরীর একজন ২৯ বছর বয়সী ক্রীড়াবিদের মতোই কার্যক্ষম। একই পরীক্ষায় উঠে এসেছে, তাঁর শরীরে চর্বির হার মাত্র ৭ শতাংশ, যেখানে সাধারণ পেশাদার খেলোয়াড়দের ক্ষেত্রে এটি ৮ থেকে ১২ শতাংশের মধ্যে থাকে।

শুধু কঠোর অনুশীলন নয়, রিকভারি প্রক্রিয়াকেও সমান গুরুত্ব দেন রোনালদো। সনা সেশন, পিলাটিস এবং প্রতিদিন নিয়মিত প্রায় ১৭ হাজার স্টেপ হাঁটা তাঁর রুটিনের অংশ। এই অভ্যাসগুলো শরীরকে দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে এবং চোটের ঝুঁকি কমায়।

খাদ্যাভ্যাসেও রোনালদো অত্যন্ত কঠোর। অল্প অল্প করে দিনে একাধিকবার খান তিনি। খাদ্যতালিকায় থাকে কম চর্বিযুক্ত খাবার, উচ্চমাত্রার প্রোটিন, টাটকা মাছ, ফল ও সালাদ। চিনি তিনি পুরোপুরি বাদ দিয়েছেন। কোল্ড ড্রিংকের বদলে পানিতেই তাঁর ভরসা।

ঘুমের ক্ষেত্রেও রোনালদো অনুসরণ করেন ভিন্ন পদ্ধতি। তিনি মেনে চলেন পলিফেজিক স্লিপ, যেখানে একটানা না ঘুমিয়ে ৯০ মিনিট করে কয়েক ধাপে ঘুমানো হয়। রোনালদোর মতে, এই ঘুমের ধরনই তাঁর ফিটনেস ধরে রাখার অন্যতম চাবিকাঠি।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের...

তাড়াহুড়ো নয়, ধৈর্যেই মিলবে সফলতা

আধুনিক জীবনে দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবণতায়...

ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে করণীয় কী

ঈদের ছুটিতে বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।...

ঈদে স্মার্ট উপহার, গ্যাজেটেই বাড়ুক আনন্দ

ঈদ আনন্দের উৎসব, আর এই বিশেষ দিনে প্রিয়জনকে উপহার...

সমাজে শান্তি আনতে যে পাঁচ নীতি জরুরি

সমাজে ভয়ভীতি ও অনাস্থা তৈরি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।...

ঈদে ভ্রমণে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর উপায়

ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন লাখো...

হোয়াটসঅ্যাপে আসছে আরও ব্যক্তিগত শেয়ারিং অপশন

মেসেজিং অ্যাপের গণ্ডি ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের...

জান্নাত লাভে ভালো আচরণের ভূমিকা

পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা...

ঝড়ের সতর্কবার্তা: রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা...

বিএনসিসি দিবস উদযাপনে নানা আয়োজন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত...

ঘরেই তৈরি করুন সিলেটের ঐতিহ্যবাহী বিরিয়ানি

ঈদের দিন আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেকেই ঘরে বসেই...
spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই অন্যদের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। ‘গেস্ট চ্যাটস’...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত। নবী-রাসুলদের মাধ্যমে মানবজাতিকে একটি সুশৃঙ্খল জাতিতে রূপ দেওয়ার যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তার চূড়ান্ত...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট অনেকেই লক্ষ্য করেছেন। আকারে ছোট হওয়ায় এতে সাধারণত খুচরা টাকা বা ছোটখাটো জিনিস রাখা হয়।...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী ৮ মে থেকে প্ল্যাটফর্মটির চ্যাটে ডিফল্টভাবে চালু থাকা এন্ড-টু-এন্ড এনক্রিপশন আর...
spot_img