Wednesday, February 4, 2026
21 C
Dhaka

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া-কাজিপুর আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কাজিপুর উপজেলার রতনকান্দি ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ শামিম হোসেন (৪৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের মৃত হারুন শেখের পুত্র। শামিম হোসেন দীর্ঘদিন ধরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর একটি মালবাহী ট্রাক (গাছের গুঁড়ি বোঝাই) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে গিয়ে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক শামিম হোসেনকে উদ্ধার করেন। তবে চিকিৎসকরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও রাতের আঁধারে সতর্কতা না মানার কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

রক্ত পরীক্ষায় মিলবে স্তন ক্যানসার চিকিৎসার আগাম ইঙ্গিত

বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি...

গ্রিন টি পান করবেন কখন, জেনে নিন

গ্রিন টি কম ক্যালরিযুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি জনপ্রিয় পানীয়।...

শবেবরাতের ইতিহাস ও বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন চর্চা

শবেবরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান ইসলামের ইতিহাসে একটি...

শবেবরাতে কোন আমলগুলো উত্তম

শাবান মাসের মধ্যরাত, যা আমাদের সমাজে শবেবরাত নামে পরিচিত,...

নির্বাচন ও গণভোটের ফল ঘোষণা বিলম্ব নস্যাতের হুমকি

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী ও গণঅধিকারের পরিষদের সাবেক সাধারণ...

অ্যালমার পর্যবেক্ষণে উন্মোচিত সৌরজগতের অতীত

গ্রহগুলোর জন্মের পরের সময়টিকে জ্যোতির্বিজ্ঞানীরা সবচেয়ে অস্থির অধ্যায় হিসেবে...

ভৈরব রেলস্টেশনে ছিনতাইয়ের জেরে হত্যাকাণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায়...

শবেবরাত কেন গুনাহ মাফের রাত হিসেবে পরিচিত

শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে বিবেচনা করা হয়।...

ঝটপট তৈরি করুন খাস্তা চিংড়ি ভাজা

বিকেলের নাস্তায় কিংবা হালকা আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে...

এআই অনুবাদে গুগল ও চ্যাটজিপিটির প্রতিযোগিতা

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট...

চার দিন পর সাগর উপকূলে মিলল নিখোঁজ প্রহরীর মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনের লুট হওয়া তেল নিয়ে সংঘর্ষের...

আইন অমান্য করে জলাশয় ভরাটের চেষ্টা

রাজশাহী মেডিক্যাল কলেজের আওতাধীন হেতেম খাঁ কলাবাগান এলাকায় সীমানাপ্রাচীর...

সিংড়ায় এনসিপির সমাবেশে উত্তেজনা

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের জাতীয় নাগরিক...
spot_img

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে...

রক্ত পরীক্ষায় মিলবে স্তন ক্যানসার চিকিৎসার আগাম ইঙ্গিত

বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু ২০২২ সালেই প্রায় ২৩ লাখ নারী...

গ্রিন টি পান করবেন কখন, জেনে নিন

গ্রিন টি কম ক্যালরিযুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি জনপ্রিয় পানীয়। পরিবেশ দূষণ, ধূমপানসহ ভেতরের ও বাইরের নানা কারণে কোষের যে ক্ষতি হয়, তা প্রতিরোধে গ্রিন...

শবেবরাতের ইতিহাস ও বিশ্বজুড়ে ভিন্ন ভিন্ন চর্চা

শবেবরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ আত্মশুদ্ধিমূলক রাত। হাদিসের বিভিন্ন বর্ণনায় এ রাতের ফজিলত, আল্লাহর রহমত এবং সাধারণ ক্ষমার কথা...
spot_img