Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিতে সব সরকারি ও বেসরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে সরকার। নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং গণভোট একইসঙ্গে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্য সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধ অনুযায়ী সরকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তর ও প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারীদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান থেকেও জনবল নেওয়া হতে পারে।

এছাড়া সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের উল্লেখযোগ্য সংখ্যককে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগসহ নির্বাচনের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার এবং আসবাবপত্র নির্বাচন কাজে ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা একান্ত প্রয়োজন। অতীতের মতো এবারও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে নির্বাচন কমিশনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ কার্যকর রয়েছে বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়।

এতে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী নির্বাচন সংক্রান্ত কাজে নিয়োজিত হলে তিনি নিয়োগের তারিখ থেকে দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে কর্মরত বলে গণ্য হবেন। এ সময় তিনি নির্বাচন কমিশন এবং প্রযোজ্য ক্ষেত্রে রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণাধীন থাকবেন এবং তাদের সব আইনানুগ নির্দেশ মানতে বাধ্য থাকবেন। নির্বাচন সংক্রান্ত দায়িত্বই এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহযোগিতা করা সবার অবশ্যপালনীয় দায়িত্ব বলেও পরিপত্রে উল্লেখ করা হয়। পাশাপাশি স্মরণ করিয়ে দেওয়া হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র বদলি করা যাবে না।

এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও অনুরূপ নির্দেশ জারির কথা বলা হয়েছে। নির্বাচনী কাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি, বদলি বা দায়িত্ব পরিবর্তন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...
spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...
spot_img