Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

১৪ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় বৈভব

মাত্র ১৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় কড়া নাড়ছেন ভারতের উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী। ২০২৫ সালে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে উঠে আসা এই বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক পর্যায়ের চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত বলে মনে করছেন তার শৈশবের কোচ মনীশ ওঝা।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মনীশ ওঝা বলেন, ‘আমার মতে, বৈভব অন্তত ভারতের টি-টোয়েন্টি দলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ও আন্তর্জাতিক মঞ্চের চাপে একদমই ভড়কাবে না।’

অল্প বয়সেই ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মাত্র ১৩ বছর বয়সে আইপিএল ২০২৫ মেগা নিলামে রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয়। ওই আসরেই সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৬।

আইপিএলে তার সবচেয়ে আলোচিত ইনিংসটি আসে ২৮ এপ্রিল জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে। মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় তুমুল আলোড়ন তোলেন বৈভব। ২০২৫ সালে এটি ছিল তার ষষ্ঠ শতক, যা তাকে সমসাময়িক কিশোর ক্রিকেটারদের থেকে আলাদা করে দেয়।

এর আগেও এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বৈভব সূর্যবংশী। চার ইনিংসে ২৩৯ রান করে, গড় ৫৯.৭৫ এবং স্ট্রাইক রেট ২৪৩.৮৭ নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি।

নিজের শিষ্যের সক্ষমতা নিয়ে মনীশ ওঝা বলেন, ‘আইপিএলে সে যেসব বোলারের মুখোমুখি হয়েছে, তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটার। এত অভিজ্ঞ বোলারদের বিপক্ষে যেভাবে ও শট খেলেছে, সেটাই প্রমাণ করে ও কতটা প্রস্তুত।’

কোচের মতে, শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ক্রিকেটেও সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে বৈভব সূর্যবংশীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের হাতে। তবে আমার মতে, দেরি না করে ওকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত। এটা ভারতের জন্যও একটি রেকর্ড হবে এবং একজন তরুণ ক্রিকেটারের জন্য বিশাল অনুপ্রেরণা।’

আইপিএলের বিশাল দর্শকসমাগম, চাপপূর্ণ পরিবেশ এবং প্রত্যাশার বোঝা—সবকিছুই ইতোমধ্যে সামলে উঠেছেন বৈভব সূর্যবংশী। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আন্তর্জাতিক মঞ্চে তার সাফল্য নিয়ে শতভাগ আশাবাদী মনীশ ওঝা। তিনি বলেন, ‘ও কখনো নার্ভাস দেখায় না। নিজের খেলায় অটল থাকে। আমি নিশ্চিত, আন্তর্জাতিক পর্যায়েও একই শান্ত ও আত্মবিশ্বাসী বৈভবকে দেখা যাবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img