Saturday, June 6, 2026
29.9 C
Dhaka

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। নারী-পুরুষ, বয়সভিত্তিক বা আন্তর্জাতিক—যে কোনো পর্যায়েই একই ফল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে বড় জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতের যুবারা।

সর্বশেষ ৯০ দিনের মধ্যে সব মিলিয়ে পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। সর্বশেষ হারটি এসেছে এই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেই। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ভারতের যুবাদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে পাকিস্তান।

গ্রুপ ‘এ’-তে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে ভারত। চার পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে দুই পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। এই দুই দলের মধ্যকার ম্যাচে জয়ী দলই ভারতের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেবে।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে ২৪০ রানে অলআউট করতে সক্ষম হয়েছিল পাকিস্তানের যুবারা। মোহাম্মদ সায়েম ও আব্দুল সুবহান তিনটি করে উইকেট নিয়ে দারুণ বোলিং করেন। তবে সেই ভালো শুরুর সুবিধা নিতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা।

২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৫০ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন হুজাইফা আহসান। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি ৯টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান। অন্য কোনো ব্যাটারই বড় অবদান রাখতে পারেননি।

ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহান তিনটি করে উইকেট নেন। আগের ইনিংসে ব্যাট হাতে ৪৬ রান করার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কনিষ্ক।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের পক্ষে অ্যারন জর্জ করেন ৮৫ রান। ১৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন কনিষ্ক চৌহান। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা বিস্ময়বালক বৈভব সূর্যবংশী এদিন ব্যর্থ হয়ে করেন মাত্র ৫ রান।

ম্যাচ শেষে আলোচনায় আসে খেলোয়াড়দের আচরণও। টসের সময় এবং ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের যুবারা কেউই হাত মেলাননি। ম্যাচের আগে আইসিসি আহ্বান জানিয়েছিল, রাজনীতি মাঠের বাইরে রেখে ছোটরা যেন বড়দের মতো আচরণ না করে। তবে সেই আহ্বানে সাড়া দেননি ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে। টসের সময় পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত না মিলিয়ে চলে যান তিনি। ম্যাচ শেষেও একই দৃশ্য দেখা যায়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img