Tuesday, March 17, 2026
22.4 C
Dhaka

তারকাখ্যাতির বাইরে রণবীর সিং ও রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ভারতে ছবিটির মোট আয় প্রায় ৩০০ কোটি রুপিতে পৌঁছেছে। এই সাফল্যের মাধ্যমে বলিউডের শীর্ষ অভিনেতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন রণবীর সিং।

এই সাফল্যের মাঝেই রণবীর সিংয়ের ব্যক্তিত্ব ও কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেতা নবীন কৌশিক। একই সঙ্গে তিনি তুলনা করেছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও রণবীর কাপুরের আচরণগত মিল ও পার্থক্য নিয়ে। নবীন কৌশিক এর আগে রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘রকেট সিং’ ছবিতে কাজ করেছেন।

ইন্ডিয়া ফেমাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নবীন কৌশিক বলেন, “ওরা দুজনেই শুধু তারকাখ্যাতি বা সাফল্যের ওপর নির্ভর করেন না। সেটে সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাটাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘রকেট সিং’-এর সময় দেখেছি, রণবীর কাপুর প্রত্যেকের নাম জানার চেষ্টা করতেন। ঠিক একইভাবে ‘ধুরন্ধর’-এর সেটে রণবীর সিং নিজে থেকেই সবার সঙ্গে আলাপ করেছেন, কাউকে কখনো তাঁর কাছে আসতে বলেননি।”

নবীন আরও বলেন, “দুজনেরই এনার্জি অসাধারণ। সেটে যেন কেউ চাপ বা অস্বস্তি অনুভব না করে, সেটি তাঁরা নিশ্চিত করেন। তাঁরা অহংকারী তারকা নন, বরং ভীষণই বিনয়ী।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-এর সময় রণবীর কাপুর তখন বড় তারকা হয়েও আমার কাছে এসে আমার কাজের কথা জানতে চেয়েছিলেন। আবার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ভিড় সামলানো থেকে শুরু করে সহ-অভিনেতাদের মন ভালো রাখার দায়িত্ব নিজেই নিয়েছেন। দু’জনেই আশপাশের সবাইকে স্বস্তিতে রাখেন।”

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর. মাধবনসহ আরও অনেক অভিনেতা। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তারকাদের মানবিক আচরণ নিয়েও আলোচনায় রয়েছে ছবিটি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...
spot_img

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো বিষয় নির্বাচন। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিক্ষার্থী এবং অভিভাবকেরা সামাজিক...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের এক প্রতিবেদনে উঠে...

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করার মাধ্যমে সম্পন্ন করা হয়। রমজানের শেষ দশকে মুসল্লিরা...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...
spot_img