Thursday, September 10, 2026
31 C
Dhaka

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের গাওয়া গান নয়—এবার আন্তর্জাতিক টপ চার্ট দখল করছে এআই–জেনারেটেড গান। সেই সঙ্গে বাড়ছে অনুকরণ ও কপিরাইট লঙ্ঘনের অভিযোগ; পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাইকে।

গত মাসেই এআই–তৈরি গান ‘ওয়াক মাই ওয়াক’ যুক্তরাষ্ট্রের বিলবোর্ড কান্ট্রি ডিজিটাল সং সেলস তালিকার শীর্ষে উঠে আসে। মাত্র কয়েকটি প্রম্পট ব্যবহার করে তৈরি এই গান স্পটিফাইয়ে স্ট্রিম হয়েছে ৮ মিলিয়ন বারের বেশি। গানটির শিল্পী হিসেবে দেখানো হয়েছে কাউবয়ের লুকে থাকা ‘ব্রেকিং রাস্ট’ নামে এক চরিত্রকে—যার পুরো অস্তিত্বই ডিজিটালি তৈরি, কোন বাস্তব ব্যক্তি নয়।

সাফল্যের সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্ক। কান্ট্রি–র‌্যাপ তারকা ব্ল্যাংকো ব্রাউন অভিযোগ করেন, গানটির নির্মাতারা এআই ব্যবহার করে তার স্টাইল নকল করেছেন। তবে অভিযোগের জবাবে ‘ব্রেকিং রাস্ট’–এর পেছনের নির্মাতারা এখনো কোনো মন্তব্য করেননি।

শুধু এটি নয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ড’–এর নাম নকল করে স্পটিফাইয়ে হাজির হয় এআই–তৈরি একটি ব্যান্ড—‘কিং লিজার্ড উইজার্ড’। তাদের গান, আর্টওয়ার্ক—এসবই ছিল এআই–জেনারেটেড এবং নকল। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মূল ব্যান্ডের সদস্যরা। পরে স্পটিফাই ব্যান্ডটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে জানায়—“শিল্পীর পরিচয় নকল করা কঠোরভাবে নিষিদ্ধ।”

এর আগেও এআই–জেনারেটেড সঙ্গীত নিয়ে স্পটিফাইকে বহুবার পদক্ষেপ নিতে হয়েছে। বট–চালিত ও এআই–তৈরি ৭ কোটি ৫০ লাখের বেশি গান ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে তারা। ড্রেক, দ্য উইকেন্ডের কণ্ঠ নকল করে তৈরি একাধিক ভাইরাল গানও বারবার মুছে দিয়েছে। ফলে এআই মিউজিকের সীমা কোথায়—তা নিয়ন্ত্রণ করতেই সবচেয়ে বেশি চাপে স্পটিফাই।

তবে সব এআই কনটেন্টই বাদ যাচ্ছে না। যুক্তরাজ্যের টপ–৪০–এ ওঠা গান ‘আই রান’–এ প্রথমে এআই–ম্যানিপুলেটেড ভোকাল ব্যবহৃত হলেও পরে অভিযোগ উঠায় প্রকাশ করা হয় মানব কণ্ঠ সংস্করণ। শিল্পী–সংশ্লিষ্টদের মতে, এখন সবচেয়ে বড় সংকট—“কে গানটি বানিয়েছে?” এই প্রশ্নই ক্রমশ ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে।


সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img