Monday, June 22, 2026
33.4 C
Dhaka

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা এবং মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন থেকে ছেড়ে যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ট্রেন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অফিসগামী, কর্মজীবী ও শিক্ষার্থীদের যাতায়াত পুরোপুরি ব্যাহত হয়।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে সকাল ৭টা থেকেই কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন মেট্রো রেলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। তাদের এই কর্মসূচির কারণে মেট্রো রেলের যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা আগেই তৈরি হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছিল, শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। তবে কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা। ফলে আশ্বাস থাকা সত্ত্বেও আজ নির্ধারিত সময়ে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীদের দাবি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। কিছু প্রক্রিয়াগত বিষয় সম্পন্ন হলেই তাদের দাবি বাস্তবায়নের পথ খুলে যাবে। তার পরও যাত্রীসেবা বন্ধ করে দেওয়া দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “এখন সরকার পুরো বিষয়টি বিবেচনায় নিয়ে দেখছে।”

ডিএমটিসিএলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সে ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এই মুহূর্তে আন্দোলনের যৌক্তিকতা কমে গেছে বলেও মত দিয়েছে সূত্রটি। তাই আগামীকাল থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img