Wednesday, March 18, 2026
26 C
Dhaka

১০ লাখ ডলার দিলেই মার্কিন গ্রিন কার্ড সুবিধা

যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা ও নাগরিকত্বের সুযোগ দিতে নতুন উদ্যোগ চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধনী বিদেশিদের লক্ষ্য করে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প, যেখানে কমপক্ষে ১০ লাখ ডলার দিতে পারলেই পাওয়া যাবে মার্কিন নাগরিকত্বের সরাসরি পথ। বুধবার ট্রাম্প প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গেও তিনি প্রকল্পটি নিশ্চিত করেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য এটি দারুণ সুযোগ। ট্রাম্প গোল্ড ভিসা এখন থেকে মার্কিন নাগরিকত্বের সরাসরি পথ হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলো এই ভিসা প্রকল্পের মাধ্যমে মেধাবী কর্মীদের দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারবে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভিসার আবেদন করতে আগ্রহীদের প্রথমে যেতে হবে ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে। সেখান থেকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দিতে ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার, যা যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করবে ভিসা প্রসেসিং খরচ হিসেবে। এর পর আবেদন যাচাই শেষে ভিসা পাওয়ার প্রধান শর্ত হিসেবে আবেদনকারীকে আরও ১০ লাখ ডলার দিতে হবে, যাকে ওয়েবসাইটে উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই গোল্ড কার্ড ভিসার সুবিধা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সমতুল্য। গ্রিন কার্ডধারীদের মতোই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি পাবেন। তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই ভিসা প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে আরও শক্তিশালী এবং নাগরিকত্ব পাওয়ার জন্য আরও কার্যকর পথ।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, মূলত এটি এক ধরনের গ্রিন কার্ড, তবে এর ক্ষমতা অনেক বেশি, এবং এটি মার্কিন নাগরিকত্ব অর্জনের জন্য আদর্শ মাধ্যম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রয়টার্সকে জানান, ওয়েবসাইটটির প্রাক-নিবন্ধন পর্যায়েই প্রায় ১০ হাজার মানুষ গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করেছেন। তিনি আশা করছেন, সময়ের সঙ্গে সঙ্গে আবেদন আরও বাড়বে এবং প্রকল্পটি শত শত কোটি ডলার আয়ের পথ তৈরি করবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে চাপ বাড়ছে পরিবহনে

ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঘরমুখী মানুষের...

এক লাখ কোটি ওয়েব পেজ সংরক্ষণে বিশ্বরেকর্ড

ডিজিটাল জগৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে, যেখানে কোনো তথ্যই স্থায়ী...

ফুটপাতে বসে তিন মেয়ের শিক্ষার স্বপ্ন দেখছেন মা

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মাঝেই ফুটপাতে বসে চলছে এক মায়ের...

চুরি রোধে নগরবাসীর করণীয় কী বলছে পুলিশ

ঈদুল ফিতরকে ঘিরে ছুটি শুরু হলেই বদলে যায় রাজধানী...

কেন রোজা অন্য ইবাদত থেকে আলাদা

ইসলামে রোজার গুরুত্ব ও মর্যাদা অন্য ইবাদতের তুলনায় বিশেষভাবে...

প্যারাসিটামল খাওয়ার আগে যা জানা জরুরি

জ্বর ও ব্যথা কমাতে সবচেয়ে প্রচলিত ও সহজলভ্য ওষুধগুলোর...

হ্যাকারদের ঝুঁকি বাড়াচ্ছে কি পাসওয়ার্ড ম্যানেজার

ডিজিটাল যুগে প্রতিদিনের জীবন নানা অনলাইন অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল...

সোমুন রুটিতে জমে ওঠে বসনিয়ার ইফতার

ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় রমজান মাস ভিন্ন এক...

সহজ রেসিপিতে তৈরি করুন ছোলার ভুনা

বুট বা ছোলা দিয়ে তৈরি ভুনা একটি জনপ্রিয় ও...

গুগল স্টোরেজ ভরে গেলে করণীয় কী

গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা...

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...
spot_img

আরও পড়ুন

ঈদে ঘরমুখী মানুষের ভিড়ে চাপ বাড়ছে পরিবহনে

ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। বিশেষ করে যাত্রার শেষদিকে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় স্পষ্টভাবে দেখা...

এক লাখ কোটি ওয়েব পেজ সংরক্ষণে বিশ্বরেকর্ড

ডিজিটাল জগৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে, যেখানে কোনো তথ্যই স্থায়ী নয়। সার্ভার সমস্যা, ডোমেইনের মেয়াদ শেষ হওয়া বা সাইবার হামলার কারণে মুহূর্তেই হারিয়ে যেতে পারে...

ফুটপাতে বসে তিন মেয়ের শিক্ষার স্বপ্ন দেখছেন মা

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মাঝেই ফুটপাতে বসে চলছে এক মায়ের লড়াই। গুলশান-২ নম্বর এলাকার এক ফুটপাতে সাদাছড়ি হাতে বসে থাকেন জ্যোৎস্না বেগম। তাঁর পাশে তিন...

চুরি রোধে নগরবাসীর করণীয় কী বলছে পুলিশ

ঈদুল ফিতরকে ঘিরে ছুটি শুরু হলেই বদলে যায় রাজধানী ঢাকার চিত্র। ব্যস্ত এই শহরের অসংখ্য ফ্ল্যাট ফাঁকা হয়ে পড়ে, কারণ অনেকেই গ্রামের বাড়ি, আত্মীয়স্বজনের...
spot_img