Thursday, April 2, 2026
32 C
Dhaka

মোবাইল ফোন ইস্যুতে প্রবাসীদের ধোঁয়াশা দূর করলেন উপদেষ্টা আসিফ নজরুল

বিদেশ থেকে মোবাইল ফোন আনার নিয়ম নিয়ে প্রবাসীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার বিদেশ থেকে দুটি নতুন মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য তুলে ধরে গুজব ছড়ানো ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, “অন্তর্বর্তী সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ প্রচার করছে যে মোবাইল ফোন আনার ব্যাপারে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে।”

তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসীরা তাদের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন ফোন আনতে পারতেন। কিন্তু বর্তমান সরকার প্রবাসীদের সুবিধা বাড়িয়ে ব্যবহৃত সেটের সঙ্গে দুইটি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে। দুটি সেটের বেশি আনলে শুধু অতিরিক্ত অংশের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল সংশোধন করে এই সুবিধাটি দিয়েছে বিদেশে যাওয়া বিএমইটি–সনদপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য। অন্য যাত্রীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরও প্রচার করা হচ্ছে—প্রবাসীরা দেশে ফিরলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। বিষয়টি স্পষ্ট করে উপদেষ্টা জানান, “শুধু প্রবাসীদের জন্য নয়, বাংলাদেশে যে কেউ ১৬ ডিসেম্বর থেকে নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশের সবার জন্যই প্রযোজ্য।”

তিনি জানান, অবৈধ মোবাইল সেট ব্যবহার করে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণে রাখতে এ নিয়ম করা হয়েছে।

পোস্টের শেষে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যা গুজব ছড়ানো বড় পাপ। কিছু মানুষ পর্যন্ত দাবি করছে—প্রবাসীরা নাকি দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন! এসব ভিত্তিহীন প্রচারণা প্রতিরোধ করুন।”

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দিনাজপুরে জাল ওকালতনামা চক্রে দুই কর্মচারী বহিষ্কার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে...

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ...

ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের সংস্কার হবে: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় অবস্থিত জীর্ণ ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা...

নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদের প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বিএনপির প্রার্থী...

রাঙামাটিতে জ্বালানি তেলের জন্য গভীর রাত থেকে ভিড়, সকালেই সরবরাহ শুরু

রাঙামাটির কল্যাণপুর ও রিজার্ভ বাজারে জ্বালানি তেলের জন্য ফিলিং...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ১০ শিশু চিকিৎসাধীন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের...

ভোলায় বিসিক কারখানা থেকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

ভোলার বিসিকে দুটি কারখানা থেকে প্রায় ৫ হাজার ৯৭৪...

রামুতে অপহৃত কৃষক উদ্ধার, মুক্তিপণ দাবি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়ার কৃষক রিদুয়ানুল করিম...

দৌলতদিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারায় দুই শিশু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির...

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, বগি বিচ্ছিন্ন হয়ে আতঙ্ক

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন...

হামের ঝুঁকিতে টিকাবিহীন শিশুরা, সতর্কবার্তা চিকিৎসকদের

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও ধীরে ধীরে বাড়ছে হামের...

ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার মামলায় গ্রেপ্তার রুবেল

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগের পর এক কিশোরীর (১৩) বিষপানে...
spot_img

আরও পড়ুন

দিনাজপুরে জাল ওকালতনামা চক্রে দুই কর্মচারী বহিষ্কার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ওকালতনামা তৈরি ও বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযোগ...

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১টি শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে তাদের আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং চিকিৎসা দেওয়া...
spot_img