Wednesday, April 29, 2026
23 C
Dhaka

ইসলাম ও জ্ঞানচর্চা: মুসলিমরাই বিশ্বসভ্যতার প্রথম দীপাধার

সলামের প্রথম বাণী ছিল ‘ইকরা’—অর্থাৎ পড়ো। ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় জিবরাইল (আ.)-এর মাধ্যমে এই বাণী উচ্চারিত হওয়ার মধ্য দিয়েই মুসলিম সমাজে জ্ঞানচর্চার যুগান্তকারী সূচনা হয়। সেই এক শব্দই মুসলিম বিশ্বকে বহু শতাব্দী ধরে জ্ঞান-বিজ্ঞান গবেষণায় প্রেরণা জুগিয়েছে।

ইসলামে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। কোরআন ও হাদিসে ইলম বা জ্ঞানকে উল্লেখ করা হয়েছে মানবজাতির উন্নতির অন্যতম মাধ্যম হিসেবে। মহান আল্লাহ নবী করিম (সা.)-কে শিখিয়েছেন দোয়া— ‘হে প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করুন।’ (সুরা ত্বহা, ১১৪)। আর রাসুল (সা.) ঘোষণা করেন, “জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম—পুরুষ ও নারীর জন্য ফরজ।” (ইবনে মাজাহ)

ঐশী নির্দেশনা অনুসরণ করে মুসলিমরা জ্ঞানের সন্ধানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছেন—মদিনা থেকে সিরিয়া, আন্দালুস থেকে খোরাসান পর্যন্ত। একটি হাদিস অর্জনের জন্যও তাঁরা মাসব্যাপী যাত্রা করতে দ্বিধা করেননি।

বিজ্ঞান ও জ্ঞানচর্চায় মুসলিম অবদান

মুসলিম পণ্ডিতদের অবদান মানবসভ্যতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। চিকিৎসা, রসায়ন, জ্যোতির্বিদ্যা, গণিত, ইতিহাস—সমস্ত শাখায় মুসলিমরা রেখে গেছেন অমর কীর্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য:

চিকিৎসাবিদ্যায় — ইবনে সিনার আল-কানুন ফিত-তিব, রাজীর আল-হাওয়ি, আলী ইবনে রাব্বানের ফিরদাউসুল হিকমাহ

অস্ত্রোপচারে — জাহরাভির আত-তাসরিফ

রসায়নে — জাবির ইবনে হায়্যানের কিতাবুর রহমাত, রিসালাহ ফিল কিমিয়া

জ্যোতির্বিদ্যায় — আল-বাত্তানির কিতাবুল জিজ, আল-বিরুনীর কানুনে মাসউদি

গণিতে — মুসা আল-খাওয়ারিজমীর হিসাবুল জাবরি ওয়াল মুকাবালাহ, উমর খৈয়ামের কিতাবুল জাবর

ইতিহাস ও সমাজবিজ্ঞানে — ইবনে খালদুনের মুকাদ্দামা, তাবারির তারিখুল রুসুল ওয়াল-মুলুক, বালাচজুরির ফুতুহুল বুলদান

হাজার হাজার এসব গ্রন্থ অনূদিত হয়েছে লাতিন ও ইউরোপীয় ভাষায়—যার হাত ধরেই পশ্চিমা বিশ্বে জ্ঞান-বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বিশ্বসভ্যতার আলো প্রজ্বলিত করেছেন মুসলিমরাই

বিশ্বের বহু গবেষক স্বীকার করেছেন—আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে উঠেছে মুসলিম পণ্ডিতদের নিরবচ্ছিন্ন জ্ঞানচর্চার ওপর। বিখ্যাত প্রাচ্যবিদ থমাস কার্লাইল লেখেন,
“আরবরাই এক যুগে জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল। নবীর আবির্ভাবের পরে অবহেলিত জাতি বিশ্বসভ্যতার মেরুদণ্ডে পরিণত হয়। এক শতাব্দীর মধ্যেই তারা বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করেছে।”

উপসংহার

ইসলাম শুধু আধ্যাত্মিক নয়—বুদ্ধিবৃত্তিক জাগরণের ধর্ম। জ্ঞান অর্জনকে ইবাদতের স্তরে উন্নীত করে ইসলাম মুসলিমদের বিশ্বসভ্যতার প্রথম ও প্রকৃত দীপাধারে পরিণত করেছে। আজকের প্রযুক্তি ও আধুনিকতার নেপথ্যেও রয়েছে সেই মহান জ্ঞানসাধনার উজ্জ্বল ঐতিহ্য।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...

ডাল খাওয়ার আগে যা জানা জরুরি

ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটিন ও...

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...
spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি না—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে আলেমরা বলছেন,...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর থেকেই ধারাবাহিক সঠিক পরিচর্যা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত...

শব্দ শুনে স্বাদ অনুভব, রহস্যময় স্নায়বিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা

কখনো কি এমন হয়েছে, কোনো শব্দ শুনে আপনার মনে হয়েছে যেন মুখে কোনো খাবারের স্বাদ অনুভব করছেন, কিংবা চোখের সামনে ভেসে উঠছে রঙের ঝলক?...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পবিত্র কোরআনে সম্পদের উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে...
spot_img