Tuesday, September 15, 2026
32 C
Dhaka

উজ্জ্বল আলোর মতো দ্যুতিময় কাবা, নভোচারীর তোলা ছবি ভাইরাল

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবাকে উজ্জ্বল আলোর মতো জ্বলজ্বলে দেখা যাচ্ছে—এমনই একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এনেছেন নভোচারী ডন পেটিট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তোলা ওই ছবিটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।

আইএসএসের কুপোলা উইন্ডো থেকে নিজের হাই রেজোল্যুশন ক্যামেরা ব্যবহার করে ছবি তুলেছিলেন পেটিট। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে অবস্থানরত মহাকাশ স্টেশন থেকেই কাবাকে দেখা গেছে বলে জানান তিনি। তার মতে, এই দৃশ্য প্রমাণ করে যে পৃথিবী থেকে চার শ’ কিলোমিটার দূর থেকেও কাবা স্পষ্টভাবে দৃশ্যমান।

সম্প্রতি মহাকাশ মিশনের দায়িত্ব শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন ডন পেটিট। এরপর এক্সে ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “মহাকাশ স্টেশনের অক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কার ছবি। ছবির মাঝখানে সবচেয়ে উজ্জ্বল যে অংশটি দেখা যাচ্ছে, সেটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা’র ছবি। মহাকাশ থেকেও কাবা দৃশ্যমান।”

ছবিটি শেয়ার হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে জ্বলজ্বলে কাবার চারপাশে অপেক্ষাকৃত কম উজ্জ্বল আলোর বৃত্ত দেখা যায়, যাকে পেটিট মরুভূমি অঞ্চল থেকে প্রতিফলিত আলোকমালা বলে উল্লেখ করেছেন। পেশায় নভোচারী হলেও ডন পেটিট একজন শৌখিন আলোকচিত্রী। এর আগেও মহাকাশ থেকে তোলা নানা ছবি তিনি শেয়ার করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে নাসা তাকে আইএসএসে পাঠায় এবং ২০২৫ সালের এপ্রিলে তিনি পৃথিবীতে ফিরে আসেন। প্রতি বছর হজ ও ওমরাহ পালনে লাখ লাখ মানুষ মক্কায় যান। নিরাপত্তা ও সুবিধার্থে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত সোডিয়াম আলোয় উজ্জ্বল থাকে কাবা চত্বর, যা মহাকাশ থেকেও দৃশ্যমান হয়ে ওঠে।

আইএসএস ঘণ্টায় ২ হাজার ৮০০ কিলোমিটার বেগে পৃথিবীর চারপাশে ঘুরছে। পেটিট জানান, মহাকাশ স্টেশন আরব উপদ্বীপ অতিক্রম করার সময় তাৎক্ষণিকভাবে তিনি ছবিটি ধারণ করেন।

সূত্র : ইন্ডিয়া টুডে
সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img