Tuesday, April 7, 2026
29 C
Dhaka

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ২৫২ কোটি টাকা

সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত মাসে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার—যা পৌনে ৩ বিলিয়ন ডলারেরও বেশি। এতে দেশীয় মুদ্রায় পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)।

সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৬৯ কোটি ডলার বা প্রায় ৩১ শতাংশ। গত নভেম্বরে দেশে এসেছিল ২২০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি, ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ দিতে বিভিন্ন প্রণোদনা এবং প্রযুক্তি উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরে এসেছে।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার ও অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট ১ হাজার ৩০৩ কোটি ৪৩ লাখ ডলার বা ১৩ দশমিক ০৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ৬০ হাজার কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছর শেষে রেমিট্যান্স প্রবাহ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার— যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারাবাহিকতা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ডলারের জোগান, রিজার্ভ শক্তিশালী করা এবং বৈদেশিক লেনদেন ব্যবস্থায় স্থিতিশীলতা আনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে।...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি...

ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও...
spot_img

আরও পড়ুন

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, নৈতিকতা, চরিত্র ও আচরণও গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে কর্মক্ষেত্রে অগ্রগতি লাভের জন্য মৌলিক ১০টি গুণাবলি...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বটনেট নেটওয়ার্ক বিস্তার করছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ব্যক্তিগত ইন্টারনেট সংযোগ...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মনোনয়ন না পাওয়ার কারণেই দেশের...
spot_img