Sunday, September 6, 2026
26 C
Dhaka

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানায়, ফুসফুসে সংক্রমণের উপসর্গ নিয়ে ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে আইসিওতে চিকিৎসাধীন আছেন। বিএনপির আহমেদ আজম খানের বরাতে এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং চিকিৎসকরা তার স্বাস্থ্যের বিষয়টি নজরদারি করছেন। এছাড়া, শারীরিক অবস্থা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, খালেদা জিয়া হার্ট, লিভার, কিডনি সংক্রান্ত সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের অসুখ, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যায় ভুগছেন। তারেক রহমানও জানিয়েছেন, ব্যক্তিগত নিয়ন্ত্রণের কারণে তিনি এখনও দেশে এসে অসুস্থ মাকে দেখতে পারছেন না।

কাতারভিত্তিক আলজাজিরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাতে তার গুরুতর অসুস্থতার খবর প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজও একই ধরনের তথ্য নিয়ে সংবাদ প্রচার করেছে। পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডন এবং সৌদি আরবের আরব সংবাদমাধ্যমও তার অসুস্থতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরব নিউজকে জানিয়েছেন, “খালেদা জিয়ার অবস্থা বেশ গুরুতর।” ভারতের এনডিটিভি শিরোনামে জানিয়েছে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।” টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু এবং হিন্দুস্তান টাইমসও তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।

বর্তমানে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবার ও বিএনপি দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়ার অনুরোধ করা হয়েছে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img