Friday, June 5, 2026
28.2 C
Dhaka

শীতের মৌসুমেও চড়া সবজির দাম

সারা বছরের তুলনায় সাধারণত শীতের সময় সবজির দাম কম থাকে। পর্যাপ্ত সরবরাহের কারণে মানুষ অল্প খরচে বিভিন্ন ধরনের সবজি কিনতে পারেন। তবে রাজধানী ঢাকাসহ দেশের বড় বাজারগুলোতে শীতের সবজি আসলেও দামের ঊর্ধ্বগতি এখনো চোখে পড়ার মতো। পেঁয়াজের বাজারে অবশ্য আগের মতো অস্থিরতা নেই। নতুন পাতাযুক্ত পেঁয়াজ বাজারে আসায় দাম কিছুটা স্থিতিশীল হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মালিবাগ, রামপুরা ও মগবাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মূলা, গাজর, বেগুন, আলু, লাউ, কুমড়া, বরবটি, পটল ও অন্যান্য শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। দিন দিন সবজির সরবরাহ বাড়লেও গত বছরের একই সময়ে তুলনায় দাম এখনও বেশি।

বিক্রেতারা জানান, উৎপাদন এলাকাতেই এখন সবজির দাম বেশি। কারণ, কৃষকরা আগাম চাষ করা নতুন সবজির ভালো দাম পাচ্ছেন। এছাড়া অক্টোবর মাসে বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হওয়ায় কৃষকরা বেশি দামে বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিচ্ছেন। এই কারণে ঢাকার পাইকারি ও খুচরা বাজারেও দাম বেশি। তবে শীতের সবজি পুরোপুরি আসার পর দাম কমার আশা করা হচ্ছে।

সকাল ১০টার দিকে মালিবাগ কাঁচাবাজারে দেখা গেছে, ফুলকপির দাম ৪০-৫০ টাকা কেজি। আব্দুল হান্নান নামে এক ক্রেতা দর-কষাকষির পর দুইটি ফুলকপি ৪০ টাকায় কেনেন। নতুন আসা ভালো মানের বেগুন কিনতে ক্রেতাদের ৮০-১০০ টাকা খরচ করতে হচ্ছে। সাধারণত শীতকালে বেগুনের দাম কমে ৪০-৬০ টাকায় নেমে আসে।

ফুলকপি, বাঁধাকপি প্রতিটি ৪০ টাকা, নতুন আসা শিম ৮০ টাকা এবং দেশি প্রজাতির শিম ১৫০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। নতুন আলুর দাম ১২০-১৫০ টাকা প্রতি কেজি, পুরাতন আলু পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজিতে। গাজরের দাম ৮০ টাকা, টমেটোর দাম কমে ১৫০ টাকা কেজি, করলা ১০০ টাকা কেজি। বরবটি ৯০-১০০ টাকা কেজি, ঢেড়স ও পটল ৫০-৭০ টাকা কেজি। নতুন আসা মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৭০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা পিস, লাউ ৮০ টাকা পিস, মূলা ৫০ টাকা কেজি।

শাকের দামও তুলনামূলক বেশি। প্রতি আঁটি শাক কিনতে কমপক্ষে ২০ টাকা খরচ হচ্ছে। শীতের সময়ে সাধারণত ১০-১৫ টাকার মধ্যেই শাক বিক্রি হয়। ক্রেতারা অভিযোগ করছেন, শীতের মৌসুমে দাম এভাবে বাড়তি থাকার নজির আগে দেখা যায়নি। তারা জানান, প্রচুর সরবরাহ থাকলেও দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে প্রভাবিত করছে।

বিক্রেতারা আশা প্রকাশ করেছেন, শীতের মৌসুম পূর্ণাঙ্গভাবে শুরু হলে এবং সরবরাহ আরও বাড়লে দাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। তারা আরও জানান, বর্তমানে উৎপাদন খাত ও পরিবহণের খরচও দামের ওপর প্রভাব ফেলছে। বাজারে ক্রেতা-বিক্রেতার সরাসরি চাহিদা ও সরবরাহের ভারসাম্য না থাকায় দাম কিছুটা অস্থির থাকছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img