Friday, July 3, 2026
28.1 C
Dhaka

বাংলাদেশে রফতানির জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান

বাংলাদেশে রফতানির জন্য দেশীয় বাজার থেকে এক লাখ টন লম্বা দানার সাদা চাল কেনার জন্য একটি দরপত্র জারি করেছে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)। ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধির ধারাবাহিকতার মধ্যেই এই উদ্যোগ এসেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, গত ২০ নভেম্বর দরপত্রটি জারি করে টিসিপি। দরপত্রে উল্লেখ করা হয়েছে, করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রফতানির জন্য ১০০,০০০ টন ইরি-৬ মানের লম্বা দানার সাদা চাল কেনা হবে। এখানে কোম্পানি, অংশীদারিত্ব বা একক মালিকানা প্রতিষ্ঠানগুলি পৃথক সিল করা দরপত্র জমা দিতে পারবে। প্রতিটি প্রতিষ্ঠান সর্বনিম্ন ২৫,০০০ টন এবং সর্বোচ্চ ১ লাখ টন পর্যন্ত সরবরাহের প্রস্তাব দিতে পারবে।

চালের মান নিশ্চিত করতে দরপত্রে আরও বলা হয়, পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ ফসলের মজুদ থেকে চাল সরবরাহ করতে হবে এবং চালের মধ্যে কোনো অপ্রীতিকর গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছার বীজ বা পোকামাকড়ের অস্তিত্ব থাকা যাবে না।

ব্যবসায়ীরা মনে করছেন, এ উদ্যোগ বাংলাদেশের বাজারে পাকিস্তানি চালের উপস্থিতি আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি করবে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করে বাংলাদেশ সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিক বাণিজ্য শুরু করে।

আন্তর্জাতিক কৃষি তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। গত ১০ বছরে (২০১৫-২৪) দেশে গড়ে ৩ কোটি ৫২ লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। তবে বিপুল চাহিদা পূরণে প্রতিবছর লাখ লাখ টন চাল আমদানি করতে হয়। পূর্বে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে চাল আসলেও চলতি বছর সেই তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তান। চাল উৎপাদনকারী দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান নবম।

সূত্র: ডন
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...
spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে সামরিক সাফল্যের জন্য স্মরণ করা হয়। তবে তাঁর শাসনামলে যে বিস্তৃত শিক্ষা সংস্কার এবং সুন্নি...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপকে চীন সমর্থন করে না। তিনি জানান, এ ধরনের ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...
spot_img