Friday, February 27, 2026
27 C
Dhaka

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শখ মেটেনি। তিনি আরও জানান, আরও অনেক মামলা দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। “আর এক বছর গেলে হয়তো আমাকে ফাঁসিতে ঝুলাত,” মন্তব্য করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পথসভায় বাবর এ মন্তব্য করেন।

বাবর বলেন, শেখ হাসিনা যা চেয়েছিল, আমি তা করিনি। বিভিন্ন সময় মন্ত্রীরা এবং সরকারি কর্মকর্তা তার কাছে এসে চাপ দিতে চেয়েছিল, কিন্তু তিনি তাদের কথায় সাড়া দেননি। তিনি বলেন, “কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে’—এখন আল্লাহর রহমতে এবং সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি।”

তিনি আরও বলেন, তিনি এসেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্ব ও আদর্শকে ধারণ করে। তাঁর মূল লক্ষ্য হলো নির্বাচনী এলাকাকে বেকারমুক্ত করা এবং অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেক যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।

বাবর আরও বলেন, সমাজকে গড়তে হলে মাদক ও জুয়ার মতো নাশক কার্যকলাপ দূর করতে হবে। তিনি জানিয়েছেন, তার নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক কারবারি থাকবে না। কেউ ধরা পড়লে পুলিশের হাতে সোপর্দ করা হবে। কোনো তদবির করলে তাকে ছাড় দেওয়া হবে না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের...

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের হাতে আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদারিত্ব ও নিয়মিত প্রশিক্ষণের ওপর...

রমজানে দাম্পত্য সম্পর্কের সঠিক বিধান

মাহে রমজান মুসলমানদের কাছে আত্মসংযম ও ইবাদতের মাস হিসেবে...

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশু তাবাচ্ছুমকে হত্যা, কালীগঞ্জে প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম হত্যাকাণ্ডের...

পায়ের ছাপেই মিলবে ডাইনোসরের পরিচয়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ডাইনোসরের পায়ের ছাপ...

ডিঅ্যান্ডসি ও রোজার বিধান কী বলে ইসলাম

গর্ভধারণের প্রথম দুই মাসে শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ সম্পূর্ণভাবে গঠিত হয়...

ঘরেই বানান পুষ্টিকর ওটস হালিম

হালিম সাধারণত ডাল, গম ও মাংসের সংমিশ্রণে তৈরি হলেও...

ইসলামি জ্ঞানচর্চায় আল আজহারের অবদান

ইসলামি সভ্যতার ইতিহাসে যেসব প্রতিষ্ঠান শতাব্দীর পর শতাব্দী ধরে...

ডায়েটের জন্য আদর্শ ছোলার সালাদ

স্বাস্থ্যকর ও হালকা খাবার হিসেবে ছোলার সালাদ এখন অনেকেরই...

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে...

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা...
spot_img

আরও পড়ুন

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করে। মানুষ...

মাদকবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে পাঁচজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাদের কাছ...

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন পূর্ণিমা চৌধুরী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক পূর্ণিমা রায় চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার...

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের হাতে আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের পেশাদারিত্ব ও নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘চালক, পথচারী ও সড়ক ব্যবস্থাপনায়...
spot_img