Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। তিনি বলেন, জাতি এখন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় বসে আছে। কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে এবং দুষ্টুদের হাত অবশ করে দেবে। শুধু ভোট দেবেন না, ভোটের পাহারাদারীতেও সক্রিয় থাকবেন।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লড়াই সকল জুলুম, সকল ফ্যাসিবাদ, সকল দুর্নীতিবাজ এবং সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না। তিনি আরও বলেন, জনগণের ভোটে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেওয়া চলবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই থেকে কেউ আমাদের থামাতে পারবে না।

প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের কল্যাণ ও মানবতার জন্য আমরা একত্রিত হয়ে আওয়াজ তুলবো। তিনি বলেন, হাজার হাজার মা সন্তানহারা হয়েছেন এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। চাঁদাবাজদের ঠিকানা বাংলাদেশে হবে না এবং মানবতা বিরোধীদের স্থান এ দেশে থাকবে না।

সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...
spot_img

আরও পড়ুন

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময় মাস। এই মাস শুধু সংযম ও আত্মশুদ্ধির সময় নয়, বরং মানবজাতির হেদায়েতের জন্য অবতীর্ণ পবিত্র...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত একটি মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই ঘোরলাগা কিংবা সম্মোহনী শব্দ ব্যবহার করেন। তবে কেবল বিশেষণ দিয়ে তাঁর লেখার ব্যাপ্তি ও গভীরতা...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা সহনশীল সয়াবিনের ইনব্রিড নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন জাতটির নাম দেওয়া হয়েছে ‘জিএইউ সয়াবিন...
spot_img