Monday, September 7, 2026
27 C
Dhaka

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক সোহেলকে ছেড়ে দিয়েছে ডিবি

মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে স্বসম্মানে বাসায় ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ নভেম্বর) নিজ ফেসবুক পোস্টে এ খবর জানান সাংবাদিক সোহেল।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাভার বাড্ডার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন কর্মকর্তা সোহেলকে তুলে নিয়ে যান। রাতের ঘটনা নিশ্চিত করতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছিল।

সোহেল ফেসবুকে লিখেছেন, প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তাকে স্বসম্মানে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ডিবি আমাকে জোর করে বাসা থেকে তুলে নিয়ে আসার সময় আসামীর খাতায় নাম লেখা হয়। জুতা-বেল্ট খুলে রেখে গারদে আসামীদের সঙ্গে রাখা হয়। কেন আমাকে আটক করা হলো তা তখনও জানতাম না। পরে বুঝতে পারি, সরকারের একজন উপদেষ্টার নির্দেশে মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীর জন্য মনোপলি সুবিধা প্রদানের বিষয় নিয়ে আমাকে আটক করা হয়। আমার সঙ্গে সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়, যিনি এখনও ডিবি কার্যালয়ে রয়েছেন।’

সোহেল আরও জানান, ওই সময়ে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) নিয়ে ডিআরইউতে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, যেখানে তিনি মিডিয়া পরামর্শক হিসেবে উপস্থিত থাকতেন। তিনি উল্লেখ করেন, ‘প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের প্রধান লক্ষ্য ছিল। কিন্তু উদ্দেশ্য জানাজানি হওয়ার কারণে দেশের সবাই বিষয়টি জানতে পেরেছে।’

সোহেল অভিযোগ করেন, দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে এনইআইআর প্রকল্প সাংঘর্ষিক। মাত্র ৯ জন ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার কারণে সারাদেশে ২৫ হাজার মোবাইল ফোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, ‘একজন ওই উপদেষ্টার স্কুল-বন্ধু। এই ব্যবসায় সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধু প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে তুলে নিতে হলো?’

শেষে সাংবাদিক সোহেল তার পাশে থাকা সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তাদের সমর্থন ও আওয়াজের কারণে দ্রুত মুক্তি পেয়েছি।’

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img