Monday, September 7, 2026
27 C
Dhaka

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ওয়াদাবদ্ধ ইসি : সিইসি

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ তৎপরতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বলেন, সব রাজনৈতিক দলও এ নির্বাচনে সহযোগিতা ও নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসি নাসির উদ্দিন বলেন, একটি সুন্দর নির্বাচন সব দলের জন্যও প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশন দেশের জনগণকে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে সম্পূর্ণভাবে ওয়াদাবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নির্বাচনের সাফল্যের মূল চাবিকাঠি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, ভোটের সুষ্ঠু আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দল ও তাদের প্রার্থীদের। দলের আন্তরিক সহযোগিতায় কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

সিইসি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধিতে রাজনৈতিক দলের সহযোগিতার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, প্রত্যেক দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সহায়ক হবে।

তিনি আরও জানান, শপথ গ্রহণের পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও, নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত কমিশনের কাজের কারণে পূর্ণাঙ্গ আলোচনায় কিছুটা দেরি হয়েছে। তবে এখন তা পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। সিইসি বলেন, শুধু কমিশন নয়, সব রাজনৈতিক দলও জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ।

নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করতে সংস্কার কমিশনের সুপারিশ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার লিখিত মতামত পর্যালোচনা করা হয়েছে। সিইসি বলেন, আচরণবিধি তৈরি করা সহজ কাজ, কিন্তু তা অনুসরণ করা এবং বাস্তবায়ন করা প্রকৃত চ্যালেঞ্জ। তিনি বলেন, ভোটারদের মধ্যে ভোট-বিমুখতা দূর করতে জাতীয় নেতা ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিইসি জোর দিয়ে বলেন, “কিভাবে আমরা সবাই মিলে রাজনৈতিক দল, দেশের ভোটার এবং নির্বাচন কমিশন একত্রিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারি—এই লক্ষ্যেই আমরা একসাথে কাজ করব।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img