Saturday, May 23, 2026
32 C
Dhaka

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি জানান, রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং কোথাও বড় ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। তবে জাতীয় গুরুত্বপূর্ণ দিন হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছর বিজয় দিবসে সামরিক প্যারেড হয়নি, এবারও প্যারেড হবে না। তবে অন্যান্য সব কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জনগণ এখন দায়িত্বশীল আচরণ করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, বিজয় দিবসও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

এ ছাড়া এক সাংবাদিককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি এ বিষয়ে প্রথমবার শুনছেন। অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। এ ধরনের ঘটনা অপরাধ হিসেবে গণ্য হবে কি না—এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সমালোচনা থাকলেও সরকারের লক্ষ্য শুধু একটি—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপদ রাখা। সরকার কোনো অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করবে না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img