Friday, June 5, 2026
28.2 C
Dhaka

প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার ও বিদেশে যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য ‘আচরণ বিধিমালা, ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটে নতুন বিধিমালার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না। তবে পরিবেশবান্ধব ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে। যানবাহনসহ মিছিল, শোডাউন বা মশাল মিছিলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল হতে পারে। অন্য বিধি ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকার আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে।

একই সঙ্গে প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের বাধ্যবাধকতা আনা হয়েছে। পলিথিন ও রেকসিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রচারের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। প্রার্থী ও দলকে আচরণবিধি মেনে চলার জন্য অঙ্গীকারনামা দিতে হবে।

এছাড়া গুরুতর অপরাধের ক্ষেত্রে ইসি প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখবে। নতুন বিধিমালায় গণমাধ্যম সংলাপ, সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা এবং রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে একদিনে ইশতেহার পাঠের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।

আচরণবিধিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা ঘৃণাত্মক কনটেন্ট তৈরি করা যাবে না। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ, বিকৃত তথ্য বা উসকানিমূলক ভাষা ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img