Monday, September 7, 2026
27 C
Dhaka

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নীতি

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়ম অনুযায়ী, ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) আবেদন বাতিল করতে পারবে মার্কিন প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের কাছে পাঠানো এক গোপন বার্তায় নতুন নির্দেশনা পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়, কোনো আবেদনকারী বা তার পরিবারের সদস্য যদি স্বাস্থ্যগত কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকিতে থাকেন, তবে তাদের ভিসা আবেদন ‌‌‘সরকারের জন্য সম্ভাব্য বোঝা’ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে ভিসা অফিসার সরাসরি আবেদন বাতিলের সিদ্ধান্ত নিতে পারবেন।

এছাড়া আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আর্থিক সামর্থ্য এবং পারিবারিক দায়িত্বও বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন—সন্তান বা প্রবীণ অভিভাবকের যত্নের কারণে কেউ কাজ করতে না পারলে, সেটিও ভিসা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

নতুন নীতিতে হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক ব্যাধি, ডায়াবেটিস, স্নায়বিক অসুস্থতা ও স্থূলতাকে সম্ভাব্য ‘উচ্চ ব্যয়বহুল’ রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে স্থূলতাকে অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ভিসা অফিসারদের আবেদনকারীর চিকিৎসা ব্যয় চালানোর মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে কি না, তা যাচাই করতে হবে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত তার দীর্ঘদিনের অভিবাসনবিরোধী অবস্থানেরই ধারাবাহিকতা। তাদের মতে, এতে স্বাস্থ্যগত কারণে বহু আবেদনকারী অন্যায়ভাবে ভিসা থেকে বঞ্চিত হবেন।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেন, “ভিসা অফিসাররা চিকিৎসক নন, অথচ এখন তাদের বলা হচ্ছে অনুমান করতে—কে ভবিষ্যতে চিকিৎসা ব্যয়ে সরকারের ওপর নির্ভরশীল হতে পারেন। এটি অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত।”

বিশ্লেষকদের মতে, এই নির্দেশনা কার্যকর হলে ডায়াবেটিস, স্থূলতা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত বহু আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বসবাসের সুযোগ অনিশ্চিত হয়ে পড়বে।


সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img