Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

৬ মাসে কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

মাত্র ছয় মাসে পবিত্র কোরআন শরিফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে বাগেরহাটের ১১ বছর বয়সী মাহমুদ হাসান। অল্প বয়সে এমন কৃতিত্ব অর্জন করায় মুগ্ধ তার শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

বাগেরহাট সদর উপজেলার পশ্চিম বাসাবাটি দরাটানার ৯নং ওয়ার্ডের দিনমজুর পরিবারে জন্ম মাহমুদের। তিনি পুরাতন কোর্ট চত্বরের কেন্দ্রীয় জামে মসজিদ মডেল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা মো. মামুন মোল্লা একজন দিনমজুর, মা মোসা. মারুফা আক্তার গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে হাফেজ হওয়ার উদ্দেশ্যে ভর্তি হয় হাফিজিয়া মাদ্রাসায়।

ছোটবেলা থেকেই ইসলামের প্রতি গভীর অনুরাগ ছিল মাহমুদের। বাবা-মায়ের অনুপ্রেরণায় ও নিজের অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা কোরআন তিলাওয়াত ও মুখস্থ করায় মনোযোগী ছিল সে। মাত্র ছয় মাসের নিরলস পরিশ্রমে অর্জন করে হাফেজে কোরআনের মর্যাদা।

মাদ্রাসার তত্ত্বাবধায়ক, ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন খান বলেন, “মাহমুদ অত্যন্ত মনোযোগী ও ভদ্র ছাত্র। ছয় মাসে ৩০ পারা মুখস্থ করা সাধারণ মানুষের পক্ষে অকল্পনীয়। আল্লাহর রহমত, মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে মাহমুদ একজন আলোকিত আলেম ও ইসলামের দাঈ হিসেবে দেশ ও জাতির সেবা করবে।”

মাহমুদের বাবা মামুন মোল্লা বলেন, “আমি দিনমজুর মানুষ, প্রতিদিনের আয়ে সংসার চলে। কিন্তু সবসময় চেয়েছি, আমার সন্তান যেন আল্লাহর কালাম মুখস্থ করে মানুষ হয়। আজ মাহমুদ হাফেজ হয়েছে—এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার মৃত্যুর পর যেন আমার সন্তান আমার জানাজা পড়ায়, সেটাই আমার একমাত্র ইচ্ছা।”

মা মারুফা আক্তার বলেন, “ছোটবেলা থেকেই মাহমুদ নামাজ-রোজায় আগ্রহী ছিল। আমি সবসময় তার জন্য দোয়া করেছি যেন আল্লাহ তাকে কোরআনের আলোয় আলোকিত করেন। ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করা এক অলৌকিক ঘটনা, এটা আল্লাহর অসীম রহমত ছাড়া সম্ভব নয়।”

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও মাহমুদের এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা মনে করেন, এই ছোট্ট বয়সেই মাহমুদের এই অর্জন সমাজের অন্য শিশুদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img