Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

নিউইয়র্কে মামদানি জিতলে ফেডারেল তহবিল কমানোর হুমকি ট্রাম্পের

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচন ঘিরে বিতর্কের সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি নির্বাচনে জয়ী হলে শহরটির ফেডারেল তহবিল সীমিত করে দেওয়া হবে।

স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, “যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচনে জিতে যান, তাহলে আমি আইন অনুযায়ী কেবল ন্যূনতম ফেডারেল তহবিল দেব। কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের টিকে থাকা সম্ভব নয়।”

মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের আগের দিনই ট্রাম্পের এমন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

নিউইয়র্কের কুইন্সের অ্যাসেম্বলিম্যান মামদানি দীর্ঘদিন ধরে বাসস্থান সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণমূলক নীতির পক্ষে সোচ্চার। তিনি নিজেকে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দেন, যদিও ট্রাম্প ও রক্ষণশীল রাজনীতিকদের দেওয়া “কমিউনিস্ট” তকমা তিনি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন।

এবারের নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। সর্বশেষ জরিপে দেখা গেছে, মামদানি এগিয়ে রয়েছেন। কুওমো ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে গভর্নরের পদ ছাড়লেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে সহায়তা করা। কুওমোকে পছন্দ করুন বা না করুন, তার পক্ষেই ভোট দিন।”

মামদানি এরই মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন পেয়েছেন। ছোট দাতাদের কাছ থেকেও তিনি নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন। তার প্রস্তাবিত নীতির মধ্যে রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, স্থিতিশীল ভাড়ার ফ্ল্যাটে ভাড়াবৃদ্ধি বন্ধ রাখা ও সরকারিভাবে আবাসনে ভর্তুকি বাড়ানো। এসব কারণে নিউইয়র্কের ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এদিকে ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরোধিতায় মামদানির সরব ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করেছে। তবে রিপাবলিকানদের জন্য এটি আক্রমণের সুযোগও তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সিতে এক প্রচারণায় মামদানির প্রতি সমর্থন জানান। মামদানির মুখপাত্র ডোরা পেকেক বলেন, “ওবামার সমর্থনের জন্য মামদানি কৃতজ্ঞ। তারা একসঙ্গে নিউইয়র্কে নতুন রাজনীতি গড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...
spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...
spot_img