Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

আইন সংশোধন কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির দ্বারা নেওয়া যায় না। এটি একটি প্রাতিষ্ঠানিক, পরামর্শনির্ভর ও জনস্বার্থমূলক প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবির সঙ্গে একমত হওয়ার মতো আশ্বাস প্রদান করলে তা প্রশাসনের প্রতি জনআস্থা ক্ষুণ্ণ করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করবে।

রোববার (২ নভেম্বর) এনসিপি সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে এ বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ ও ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত আলোচনায় বিএনপিকে দেওয়া ব্যক্তিগত আশ্বাস নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। একজন উপদেষ্টা হিসেবে তিনি রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা; কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন। নির্বাচনী আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো একক দলের কাছে আশ্বাস প্রদান করা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও দায়িত্ববোধের পরিপন্থি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল নিবন্ধন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা। কিন্তু যখন নিবন্ধিত দল অন্য দলের প্রতীকে নির্বাচন করে, তখন ভোটার জানতে পারছে না তারা আসলে কাকে ভোট দিচ্ছেন। এতে ভোটার-দায়বদ্ধতার সম্পর্ক ভেঙে যায় এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়। একই সঙ্গে কৃত্রিম বহু দলীয়তা তৈরি হয়, যা বড় রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সুবিধা দেয়। ছোট ‘প্রক্সি দল’ নির্বাচনে বড় দলের প্রতীকে অংশ নিয়ে পরে সংসদে বা কমিটিতে সেই বড় দলের বক্তব্য পুনরাবৃত্তি করে। ফলে গণপরিসরে মতের বৈচিত্র্য নষ্ট হয় এবং নির্বাচনের পরবর্তী নীতিনির্ধারণে আর্টিফিশিয়াল বহুমতের সৃষ্টি হয়।

এনসিপি চিঠিতে আরও জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ও ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন করে স্পষ্টভাবে বলা প্রয়োজন যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। যৌথ জোট বা জোট নির্ভর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে আনুষ্ঠানিকভাবে একটি নতুন নিবন্ধিত রাজনৈতিক সত্তা হিসেবে নির্বাচন কমিশনের নিকট নিবন্ধন করতে হবে। এতে প্রকৃত গণতান্ত্রিক বহুত্ববাদ রক্ষা পাবে এবং প্রতিটি দল নিজের নাম, নীতি ও নেতৃত্বের দায় নিজেই বহন করবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...
spot_img

আরও পড়ুন

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও ব্যাট হাতে তার আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতা আবারও আলোচনার কেন্দ্রে...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক চিত্র। ম্যাচের পর ম্যাচে গোলের বন্যা বইছে, তৈরি হচ্ছে নতুন পরিসংখ্যান ও আলোচনার খোরাক। টুর্নামেন্টের...
spot_img