Sunday, June 14, 2026
30.2 C
Dhaka

বাংলাদেশিদের জন্য বাহারাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান।

শনিবার (১ নভেম্বর) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আলজায়ানি এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করে তৌহিদ হোসেন ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যবসায়িক, পেশাদার ও কর্মী ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান। এছাড়া সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পারিবারিক ভিসা ইস্যু করার বিষয়েও আলোচনা করেন।

বাহরাইনের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান তুলে ধরে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সরকার পর্যায়ক্রমে ভিসা সুবিধা পুনরায় চালু করার জন্য কাজ করছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের স্থানান্তর সংক্রান্ত একটি চুক্তির সম্ভাবনাও আলোচনা করা হয়।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের অব্যাহত সমর্থনের প্রশংসা জানান।

এছাড়া, তিনি সিআইসিএ (কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া)-এর মহাসচিবের সঙ্গে বৈঠক করেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img