Sunday, February 15, 2026
28 C
Dhaka

নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে তিনি তিন বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

শনিবার সন্ধ্যা ৭টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর সদস্যরা যে পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য। তিনি আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে তিন বাহিনীকে সর্বাত্মক সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে সেনা, নৌ ও বিমানবাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর কয়েকটি ইউনিট মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্বে থাকবে।

এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।

সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইসলামে ন্যায়বিচারের গুরুত্ব

ইসলাম দুর্বল, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় অত্যন্ত...

মস্তিষ্ক সুরক্ষায় ফাইবারের ভূমিকা

ফাইবারসমৃদ্ধ খাবার সাধারণত হজমের জন্য উপকারী বলে পরিচিত হলেও...

ভোট দিতে পৃথিবীতে থাকতে হয় না নভোচারীদের

ভোট দেওয়ার জন্য অনেক মানুষ শত শত কিলোমিটার পথ...

মুসলিম যুবসমাজের দায়িত্ব ও নেতৃত্ব

বিশ্বাসী মুসলিম তরুণদের প্রতি আহ্বান—নিজের শক্তি ও সামর্থ্য সম্পর্কে...

আঙুর খাওয়ার ঝুঁকি ও সতর্কতা

আঙুর স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সব মানুষের জন্য সমানভাবে...

হোয়াটসঅ্যাপ ওয়েবে ব্রাউজার কল সুবিধা

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন সুবিধা চালু করা...

নামাজের গুরুত্ব ও বৈশিষ্ট্য

সালাত মহান আল্লাহর সঙ্গে বান্দার একান্ত সাক্ষাৎ। নামাজ শুরু...

ফলের রস বনাম পুরো ফল

ডায়াবেটিস রোগীদের জন্য ফল খাওয়ার বিষয়ে বিভ্রান্তি রয়েছে। অনেকেই...

ইউটিউবে এআই প্লেলিস্ট সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন প্লেলিস্ট টুল চালু করেছে...

ডাইনোসরের আয়ু নিয়ে পাল্টে যাচ্ছে ধারণা

টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স ডাইনোসরের বৃদ্ধি ও আয়ু নিয়ে...

ঋণ পরিশোধে ইসলামের নৈতিক দৃষ্টান্ত

ইসলাম মানুষের পারস্পরিক লেনদেন ও আর্থিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে...

হৃদযন্ত্র সুস্থ রাখতে কোন চর্বি প্রয়োজন

খাবারে চর্বি বা ফ্যাটের নাম শুনলেই অনেকেই আতঙ্কিত হয়ে...

ডিপ রিসার্চ আরও দ্রুত ও সহজ

ওপেনএআই চ্যাটজিপিটির ডিপ রিসার্চ টুলে নতুন সুবিধা চালু করতে...

মতভেদ ও ন্যায়বিচারের সীমা

রাজনীতি যখন অসহিষ্ণুতা, প্রতিহিংসা এবং বিভাজনের হাতিয়ার হয়ে ওঠে,...
spot_img

আরও পড়ুন

ইসলামে ন্যায়বিচারের গুরুত্ব

ইসলাম দুর্বল, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার সংরক্ষণ ইসলামের অন্যতম মৌলিক উদ্দেশ্য। এ...

মস্তিষ্ক সুরক্ষায় ফাইবারের ভূমিকা

ফাইবারসমৃদ্ধ খাবার সাধারণত হজমের জন্য উপকারী বলে পরিচিত হলেও গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক সুস্থ রাখতেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ফাইবার গ্রহণ করলে শরীর...

ভোট দিতে পৃথিবীতে থাকতে হয় না নভোচারীদের

ভোট দেওয়ার জন্য অনেক মানুষ শত শত কিলোমিটার পথ পাড়ি দেন। আবার কেউ ঘরের কাছেই ভোটকেন্দ্র থাকা সত্ত্বেও ভোট দিতে অনীহা দেখান। তবে পৃথিবী...

মুসলিম যুবসমাজের দায়িত্ব ও নেতৃত্ব

বিশ্বাসী মুসলিম তরুণদের প্রতি আহ্বান—নিজের শক্তি ও সামর্থ্য সম্পর্কে সচেতন হোন। নিজের প্রতি সুবিচার করুন এবং জাতির নেতৃত্ব দিতে অগ্রসর হোন। মুসলিম যুবসমাজকে আল্লাহ...
spot_img