Sunday, April 19, 2026
31 C
Dhaka

‘আমার লোক, তোমার লোক’ ব্যাধি থেকে ছোট দলও মুক্ত নয়: আইন উপদেষ্টা

বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোও ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি থেকে মুক্ত নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বেরিয়ে না এলে প্রশাসন ও রাষ্ট্রব্যবস্থায় কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’র কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি, জামায়াতসহ বড় দলগুলোর সঙ্গে সঙ্গে এনসিপি এবং ছোট দলগুলোকেও ‘আমার লোক, তোমার লোক’ কালচার থেকে বের হতে হবে। ছোট দলগুলোও এই ব্যাধি থেকে মুক্ত নয়।”

দুই পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বড় দুই দল থেকে ফোন পাওয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, “এই সংস্কৃতি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতেও গভীরভাবে প্রবেশ করেছে, যা রাজনীতিকে আরও কলুষিত করছে।”

আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় বাহিনীর দলীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে যে সমস্ত খারাপ প্রথা শুরু হয়েছে—গুম, বিচারবহির্ভূত হত্যা, ভুয়া নির্বাচন, দলীয়করণ—সবকিছুর শুরু আওয়ামী লীগ আমলে।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে পুলিশকে ‘নির্মম, অত্যাচারী ও দানবীয় বাহিনী’তে পরিণত করা হয়েছিল।

পুলিশি নির্যাতনের কারণ প্রসঙ্গে ড. নজরুল বলেন, “সরকারি দলের আদেশে কিংবা ব্যক্তিগত স্বভাবগত কারণেও অনেক পুলিশ সদস্য নাগরিকদের ওপর অত্যাচার চালান। কেউ কেউ ক্ষমতা ও অর্থের লোভে সরকারের আদেশের চেয়েও বেশি করে।”

তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, “তার সময় পুলিশ প্রশাসনে ব্যক্তিগত ক্ষমতা ও প্রভাবের চর্চা ভয়াবহ আকার নিয়েছিল।”

পুলিশ সংস্কারে সরকারের পদক্ষেপের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, “এখন কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই পুলিশ সংস্কারের কাজ এগোচ্ছে। ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন এনে আটক ব্যক্তির পরিবারের কাছে ১২ ঘণ্টার মধ্যে তথ্য দেওয়ার নিয়ম করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে না জানালে সেটি ‘গুম’ হিসেবে গণ্য হবে।”

তিনি বলেন, “ক্ষমতা থাকলেই কেউ মানবাধিকার রক্ষায় কাজ করবে—এমন নয়। মূল পরিবর্তন আনতে হবে পুলিশের মানসিকতা ও সাংগঠনিক সংস্কৃতিতে।”

গোলটেবিলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “পুলিশের গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার ছাড়া চলমান পুলিশ সংস্কার উদ্যোগ সফল হবে না।”

তিনি যোগ করেন, “এখনো নিয়োগ, পদোন্নতি, মামলা ও জামিন বাণিজ্যে দলীয় প্রভাব রয়েছে। এই সংস্কৃতি পরিবর্তন না হলে কিছুই বদলাবে না।”

নভেম্বর থেকে পুলিশের নতুন পোশাক যুক্ত হলেও ইফতেখারুজ্জামান বলেন, “পোশাকের চেয়ে পুলিশের বাসস্থান ও কর্মপরিবেশের উন্নয়ন অনেক বেশি জরুরি।”

গোলটেবিল বৈঠকটি যৌথভাবে আয়োজন করে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img