Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

দিল্লিতে বায়ুদূষণ কমাতে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাত

ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ কমাতে সরকার প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নিয়েছে। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপনের মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানো লক্ষ্য এই পরীক্ষামূলক পদক্ষেপের।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে ২৯ অক্টোবর শহরে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবরের জন্য আকাশে মেঘ থাকার সম্ভাবনা জানিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় উত্তর বুরারি এলাকায় পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাতের কাজ ইতিমধ্যেই করা হয়েছে।

ক্লাউড সিডিং হলো একটি আবহাওয়া পরিবর্তনের কৌশল, যেখানে বিমান থেকে সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত করতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটায়।

প্রায় ৩ কোটি মানুষের এই মহানগরী নিয়মিত বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় থাকে। প্রতি শীত মৌসুমে খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে তীব্র ধোঁয়াশা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েক গুণ ছাড়িয়ে যায়। সম্প্রতি দীপাবলি উৎসবে আতশবাজি ছোড়ার পর দূষণ আরও বেড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে।

সি.এ/এমআর

spot_img

আরও পড়ুন

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...

সোনাকানিয়ায় অতর্কিত হামলা, পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে...

দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে শ্রীপুরের ঐতিহাসিক খাল

গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া এলাকার প্রায় সাড়ে ছয় কিলোমিটার...

পাইকারি-খুচরায় বড় ব্যবধান, প্রশ্ন ভোক্তাদের

ইফতারের টেবিলে ফল অনেকের কাছে অপরিহার্য অনুষঙ্গ। কিন্তু পবিত্র...

স্মৃতিচিহ্ন আছে, নেই পর্যাপ্ত দর্শনার্থী

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রফিকনগর গ্রামে প্রতিষ্ঠিত ভাষাশহীদ রফিক উদ্দিন...
spot_img

আরও পড়ুন

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন সরকার। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে কোথায় আছেন এবং কী করছেন—এ নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। জানা...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করছে ইসরাইলি কর্তৃপক্ষ। জেরুজালেমের প্রাক্তন গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়। বালিশে মাথা রাখার পর সারাদিনের ভুল, অপূর্ণতা, নানা ঘটনা আর আগামী দিনের অনিশ্চয়তা...
spot_img