Sunday, June 14, 2026
28 C
Dhaka

আগামী নির্বাচনে আ.লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই : আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়। তার দাবি, এই দুটি দল অতীতে ফ্যাসিবাদী রাজনীতির সহযোগী হিসেবে কাজ করেছে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা আবার ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সভায় দলের থানা সমন্বয়কারীরা নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন।

আখতার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি এখনো সরকার স্পষ্ট করেনি। তিনি দাবি করেন, সরকারের উচিত টেবিলেই এ সনদের আইনি বৈধতা সম্পন্ন করা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আহ্বান উপেক্ষা করে সরকার স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করেছে, কিন্তু বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। নব্বইয়ের মতো যদি এটি কাগুজে সিদ্ধান্তে পরিণত হয়, তাহলে এনসিপি রাজপথে নামবে।

তিনি আরও বলেন, অনেকেই শুধু নির্বাচনী রাজনীতির প্রসঙ্গ তুললেও এনসিপি সংস্কার প্রক্রিয়াকে বাস্তব পর্যায়ে নিয়ে এসেছে। তাদের ধারাবাহিক দাবির কারণেই ঐকমত্য কমিশন কিছুটা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বাধ্য হয়েছে।

আরপিও সংশোধনের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, যদি কোনো দলের সিদ্ধান্তে আইন পরিবর্তনের চেষ্টা হয়, তাহলে সেটির সঙ্গে প্রধান উপদেষ্টার বিদেশ সফরের যোগসূত্র খুঁজে দেখা হবে। তিনি বলেন, অতীতের মতো এবার কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবিত নির্বাচন চায় না এনসিপি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের মানবিক মর্যাদা এখনও নিশ্চিত নয়। খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে। দলবাজির রাজনীতি নয়, জনগণের কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠাই এনসিপির লক্ষ্য।

তিনি সাম্প্রতিক গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন ইমামকে গুম করা হয়েছে—এমন পরিস্থিতি দেশের জন্য লজ্জাজনক। এনসিপি ভবিষ্যতে গুম, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।

সভায় আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে মনোনীত থাকলেও তিনি সভায় উপস্থিত ছিলেন না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img