Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

যে কারণে লালনের আখড়ায় গিয়েছিলেন চমক

জাঁকজমকভাবে আয়োজিত হলো বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। সে উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে বসে ঐতিহ্যবাহী লালন মেলা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লালনভক্তদের ভিড়ে এবার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।

গত কয়েকদিন ধরে লালনের আখড়ায় চমকের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে দেখা যায় সাদা শাড়িতে লালন ভক্তের বেশে। এতদিন অভিনেত্রী নিজে কিছু না বললেও, এবার প্রথমবারের মতো নিজের লালন মেলা ভ্রমণ নিয়ে প্রকাশ করেছেন একটি চমকপ্রদ ভিডিও।

বৃহস্পতিবার সকালে মজার ছলে একটি পোস্ট দিয়ে চমক লেখেন, “লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো, তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই?” এরপরই তিনি ফেসবুকে ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে উঠে এসেছে লোকসংগীত, লালন দর্শন ও আখড়াবাড়ির আবহ।

ভিডিওতে দেখা যায়, চমক সাদা শাড়ি ও রঙিন গামছায় লালনীয় সাজে হাজির হয়েছেন। খোঁপায় গাঁদা ফুল, হাতে নানা বালা, গলায় পুঁতির মালা— সেই সাজের সঙ্গে মানিয়ে হাতে নিয়েছেন একতারা। কখনো বাউলদের আসরে গান গাইছেন, কখনো ভক্তদের সঙ্গে একতারা হাতে বসে আছেন তিনি।

ভিডিওটি শুরু হয় লালনের আখড়াবাড়ির ফটকের সামনে রাতের জটলা থেকে। এরপর দেখা যায় আলোকসজ্জিত মাঠ, বিশাল একতারা ও ডুগডুগির প্রতিকৃতি। লোকশিল্পীরা একতারা বাজিয়ে গান গাইছেন, চমক তাতে মিশে যাচ্ছেন পুরোপুরি।

শেষ অংশে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয় কালীগঙ্গা নদীর তীরে অসুস্থ লালনকে একজন মুসলিম নারীর উদ্ধারের দৃশ্য— লালনের জীবনের অন্যতম লোককথা। ভিডিওতে চমক ইংরেজিতে বলেন, “Do you know that every year a fair is held in Kushtia, which celebrates not just music, but the soul of Bangladesh?”
এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “আপনি কি জানেন, কুষ্টিয়ায় প্রতি বছর একটি মেলা অনুষ্ঠিত হয়, যা শুধু সংগীত নয়, বাংলাদেশের আত্মাকে উদযাপন করে।”

চমক আরও বলেন, “Lalon Shah — a saint of Bengal, who taught the world the beauty of freedom and faith beyond religion.”
তিনি ব্যাখ্যা করেন, “হয়তো লালনের আসল রহস্যটাই ছিল তাঁর শ্রেষ্ঠ শিক্ষা— মানুষ ও মানবতার ঊর্ধ্বে কোনো বিভাজন নেই।”

ভিডিওর ক্যাপশনে চমক লেখেন, “সুধীজনেরা, এখানে আমি উপস্থাপন করছি— আমাদের আত্মা ও মাটির সংগীত… আমাদের আধ্যাত্মিক শিকড়… আমাদের লালনকে… বিশ্ববাসীর কাছে।”
তিনি জানান, এটি তাঁর ভ্লগ সিরিজ ‘চমকের সাথে বাংলাদেশকে আবিষ্কার’–এর চতুর্থ পর্ব, যার বিষয় লালন শাহ ও তাঁর দর্শন

নেটিজেনরা চমকের এই ডকুমেন্টারি স্টাইল ভ্লগকে দারুণভাবে গ্রহণ করেছেন। কেউ লিখেছেন, “এই যে না হইল আসল চমকের চমৎকার টাইপের কনটেন্ট।”
আরেকজন মন্তব্য করেন, “এই ধরনের কনটেন্টের জন্যই আমি ইন্টারনেট বিল দিতেও রাজি।”
আরেকজন লেখেন, “লালন ফকিরের জীবনকে ইংরেজিতে তুলে ধরায় শ্রদ্ধা।”

সবমিলিয়ে, লালনের দর্শন ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক ব্যতিক্রমী প্রয়াস হিসেবে দেখা হচ্ছে চমকের এই উদ্যোগকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম।...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...
spot_img

আরও পড়ুন

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম। দৈনন্দিন পরিশ্রমের পর শরীর ও মনকে বিশ্রাম দিতে ঘুমের বিকল্প নেই। তবে পরকালের চিরস্থায়ী আবাস...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি বাজতেই শুরু হয় উল্লাসের বিস্ফোরণ। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস, মাঠজুড়ে খেলোয়াড়দের আবেগ আর ক্যামেরার ঝলকানিতে তৈরি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন নয়। অনেক সময় আপনজনের কাছ থেকেই মানুষ অবহেলা, অপবাদ, মানসিক আঘাত বা ক্ষতির মুখোমুখি হয়।...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ঘটক, আত্মীয়স্বজন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের প্রস্তাব আদান-প্রদান হতো, এখন অনলাইন ম্যাট্রিমনিয়াল প্ল্যাটফর্ম ও...
spot_img