Friday, June 12, 2026
26.7 C
Dhaka

ইসরায়েল আমেরিকার আশ্রিত রাজ্য নয়: নেতানিয়াহু

ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত রাজ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে এমন মন্তব্য করেন তিনি। বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহুর এই বক্তব্য গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের প্রতি ইসরায়েলের আপত্তি প্রকাশ করছে। এ পরিকল্পনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে।

বুধবার নিজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের কোনো প্রটেক্টরেট (আশ্রিত রাজ্য) নই। ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

এদিকে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, শান্তির পথে এখনো বড় বাধা রয়ে গেছে। বৈঠক শেষে নেতানিয়াহু ও ভ্যান্স একসঙ্গে জানান, ইসরায়েল কোনো “মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র” নয়; বরং গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।

নেতানিয়াহু বলেন, “আমরা ইসরায়েলে কোনো ভাসাল (কারও অধীনস্ত) রাষ্ট্র চাই না, আর ইসরায়েল তেমন কিছু নয়ও। আমরা চাই অংশীদারিত্ব, মিত্রতা।”

তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করে—এই ধারণা সম্পূর্ণ ভুল। “এক সপ্তাহ বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরের সপ্তাহে বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। আমি স্পষ্টভাবে বলতে চাই, দুটোই বাজে কথা,” বলেন নেতানিয়াহু।

এদিকে ইসরায়েল সরকার জানিয়েছে, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফর করবেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...
spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে সংশ্লিষ্ট স্থান অপবিত্র হয়ে যায় কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা বাঙালি সংস্কৃতিরই একটি অংশ। তবে কয়েকদিন ধরে অতিরিক্ত মাংস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে...
spot_img