Sunday, February 15, 2026
26 C
Dhaka

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির

জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলা গুরুতর অসৌজন্যতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, যারা জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের প্রতি এমন অবমাননাকর মন্তব্য করা জাতির প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, “জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে—জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলব না।”

তিনি আরও বলেন, “যে কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখা।”

তার এই প্রতিক্রিয়া আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মধ্যে সাম্প্রতিক বাকবিতণ্ডার প্রেক্ষিতে। গত শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষরের দিন ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তিন দফা দাবি নিয়ে তারা অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। পরে পুলিশ জোরপূর্বক তাদের সরিয়ে দিলে সেই মঞ্চেই বিএনপি, জামায়াতসহ ২৪ দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেন।

এরপর শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকে বিশৃঙ্খলা করেছে। এটি তদন্তাধীন রয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্ট সরকারের বাহিনীই এ ঘটনা ঘটিয়েছে।”

তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় এনসিপি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “সালাহউদ্দিন আহমেদ হয়তো তখন দেশে ছিলেন না, তাই তিনি বুঝতে পারেননি কে রাজপথে ছিল, কে লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।” তিনি সালাহউদ্দিনকে বক্তব্য প্রত্যাহার করে জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পরে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। আমি কোথাও জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোসর বলিনি। বিষয়টি সম্পূর্ণ অপব্যাখ্যা।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হৃদযন্ত্র সুস্থ রাখতে কোন চর্বি প্রয়োজন

খাবারে চর্বি বা ফ্যাটের নাম শুনলেই অনেকেই আতঙ্কিত হয়ে...

ডিপ রিসার্চ আরও দ্রুত ও সহজ

ওপেনএআই চ্যাটজিপিটির ডিপ রিসার্চ টুলে নতুন সুবিধা চালু করতে...

মতভেদ ও ন্যায়বিচারের সীমা

রাজনীতি যখন অসহিষ্ণুতা, প্রতিহিংসা এবং বিভাজনের হাতিয়ার হয়ে ওঠে,...

আলুর স্বাস্থ্যগত উপকারিতা ও সতর্কতা

ভাত এবং আলু বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আলু সহজলভ্য,...

পৃথিবীর জন্মের আগে মহাকাশে প্রাণের উপাদান

বিজ্ঞানীরা ধারণা করছেন, পৃথিবীর জন্মের বহু আগেই মহাকাশে জীবনের...

দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার...

প্রোটিন ও সবজি যুক্ত ভাতের পুষ্টিগুণ

ভাত বাঙালির খাদ্যাভ্যাসে বিশেষ স্থান ধারণ করে। সকালের নাশতায়...

মঙ্গল গ্রহে কিউরিওসিটি রোভার নতুন আবিষ্কার

মঙ্গল গ্রহের বুকে জটিল জৈব অণুর উপস্থিতি পাওয়া গেছে...

রমজানের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি

রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের একটি...

সকালের নাশতায় সেদ্ধ ডিমের স্বাস্থ্য সুবিধা

ডিম প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রায়...

মহাবিশ্বে আল্লাহর নিখুঁত সৃষ্টিকৌশল

এই সুবিশাল ও বিস্ময়কর মহাবিশ্ব কোনো দৈব ঘটনার ফল...

বাংলাদেশে অনার এক্স৯ডি ৫জি ফোনের রিভিউ

বাংলাদেশে মিড রেঞ্জের স্মার্টফোন বাজার প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় ব্যবহারকারীরা উন্নত...

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত।...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে,...
spot_img

আরও পড়ুন

হৃদযন্ত্র সুস্থ রাখতে কোন চর্বি প্রয়োজন

খাবারে চর্বি বা ফ্যাটের নাম শুনলেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু সব ফ্যাট একরকম নয়। কিছু ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর হলেও কিছু ফ্যাট হৃদযন্ত্র...

ডিপ রিসার্চ আরও দ্রুত ও সহজ

ওপেনএআই চ্যাটজিপিটির ডিপ রিসার্চ টুলে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। বিল্ট-ইন ডকুমেন্ট ভিউয়ারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোন বা কম্পিউটারের পর্দায় বিভিন্ন বিষয়ের প্রতিবেদন দেখতে...

মতভেদ ও ন্যায়বিচারের সীমা

রাজনীতি যখন অসহিষ্ণুতা, প্রতিহিংসা এবং বিভাজনের হাতিয়ার হয়ে ওঠে, তখন সমাজ তার নৈতিক ভারসাম্য হারায়। ইসলামের রাজনৈতিক দর্শন রাজনীতিকে শত্রুতা নয়, দায়িত্ব হিসেবে দেখে...

আলুর স্বাস্থ্যগত উপকারিতা ও সতর্কতা

ভাত এবং আলু বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আলু সহজলভ্য, সস্তা এবং বহুমুখী হওয়ার কারণে এটি দিনের নানা খাবারে অন্তর্ভুক্ত থাকে। আধুনিক জীবনে ডায়াবেটিস, উচ্চ...
spot_img